কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৩:৪৮ এএম
অনলাইন সংস্করণ

আগুন সন্ত্রাস আ.লীগের পুরোনো খেলা : রাশেদ প্রধান

৭ দফা দাবিতে সমাবেশে বক্তব্য দেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা
৭ দফা দাবিতে সমাবেশে বক্তব্য দেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আগুন সন্ত্রাস আওয়ামী লীগের পুরোনো খেলা। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আগুনসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার হিন্দুস্থানি আওয়ামী নীলনকশা রুখে দিতে হবে।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য লেভেল প্লেইং ফিল্ডে ভারতীয় প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন হতে হবে। তার পূর্বে পাঁচটি কাজ বাধ্যতামূলক। এক জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। দুই নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে। তিন খুনি হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে। চার গণহত্যাকারী আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং পাঁচ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণে প্রশাসনকে দলীয়করণ থেকে মুক্ত করতে হবে।

রাশেদ প্রধান বলেন, অন্তর্বর্তী সরকার প্রশাসনকে এক বছরে হিন্দুস্থানি আওয়ামী দোসর মুক্ত করতে পারে নাই। এর মধ্যে নতুন নিয়োগ দিয়েছে বিএনপির লোকজনকে। এভাবে লেভেল প্লেইং ফিল্ড হবে না। দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনকে দলীয়করণ মুক্ত করতে হবে, গুরুত্বপূর্ণ জায়গায় রদবদল করতে হবে। পুরাতন আওয়ামী আর নতুন বিএনপি প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না।

সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজন, জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে শুরু হওয়া জাগপা’র বিক্ষোভ মিছিল পল্টন বিজয়নগর অঞ্চল প্রদক্ষিণ করে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. শফিকুল ইসলাম, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

হজে বিমান ভাড়া কমল

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

১০

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

১১

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

১২

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

১৩

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

১৪

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

১৫

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১৬

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

১৭

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

১৮

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

১৯

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

২০
X