বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জাতির উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : বিএনপি নেতা কাইয়ুম

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

জাতির উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। যদি আমরা সমাজ পরিবর্তন করতে চাই, একটা পরিবারকে যদি সমাজে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে শিক্ষার কোনো বিকল্প নেই। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম।

রোববার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর গুলশান কমার্স কলেজে নবীন শিক্ষার্থীদের বরণে এক প্রাণবন্ত ও বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছে। কলেজ অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দেওয়া বক্তব্যে তিনি এমনটি বলেন।

ড. এম এ কাইয়ুম বলেন, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা মেনে চললে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আমি এখানে এসে বিস্মিত হয়েছি। এখানে না এলে বুঝতে পারতাম না এখানে এত ছাত্র-ছাত্রী পড়ে। আমরা সব সময় বলি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষার কোনো বিকল্প নেই এবং জ্ঞানই হচ্ছে মানুষের শক্তি।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গুলশান কমার্স কলেজের সভাপতি ইমেরিটাস প্রফেসর মোঃ মঈনউদ্দিন খানের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সচিব প্রফেসর মোঃ সাহতাব উদ্দিন, শফিকুল আলম এন্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ম্যানেজিং পার্টনার এবং সিইও মোঃ শফিকুল আলম (এফসিএ), বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ এ জি এম শামসুল হক প্রমুখ।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১০

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১১

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১২

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৩

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৪

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৫

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৬

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৭

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৮

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৯

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

২০
X