কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা নাজিম উদ্দিনের খোঁজ নিলেন ডা. রফিক

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা নাজিম উদ্দিনের খোঁজ নিলেন ডা. রফিক
ছবি : সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন বিএনপির শ্রম সম্পাদক এএম নাজিম উদ্দীনের শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার (২৯ অক্টোবর) হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও ডান পায়ে ডায়াবেটিসজনিত নেক্রোটাইজিং ফ্যাসাইটিসে আক্রান্ত হয়ে প্রথমে বারডেম হাসপাতালে ভর্তি হন চিকিৎসাধীন নাজিম উদ্দিন। পরে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে যান। চিকিৎসাসেবা ব্যয়বহুল হওয়ায় পুনরায় দেশের চিকিৎসকদের ওপর আস্থা রেখে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. আশরাফুল ইসলামের অধীনে ভর্তি হন। তার চিকিৎসার জন্য দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার হাঁটুর উপরের অংশ পর্যন্ত অ্যাম্পুটেশনসহ ৩টি সফল অস্ত্রোপচার করা হয়।

উল্লেখ্য, নাজিম উদ্দিন গত ২৯ সেপ্টেম্বর আশঙ্কাজনক অবস্থায় ভাস্কুলার সার্জারি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে বারডেমে ভর্তি হন। তখন দেখা যায়, তিনি তার অন্যান্য রোগের সাথে সেপ্টিসেমিয়ায়ও আক্রান্ত হন। পরে তার শরীরে অ্যালবুমিন কমে যায়, রক্তে লবণের তারতম্যসহ নানা জটিলতা সৃষ্টি হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই আশঙ্কামুক্ত।

চিকিৎসার প্রথম থেকেই তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নিচ্ছেন বলে জানান ডা. রফিক। নাজিমউদ্দিন ও তার পরিবারের রোগমুক্তির জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্রখাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X