কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

গণভোটের চারটি প্রশ্নের একটিতে না বলার সুযোগ কোথায় : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরোনো ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরোনো ছবি

গণভোটের চারটি প্রশ্নের যে কোনো একটির সঙ্গে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়—এ প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে তিনি এ প্রশ্ন করেন।

রিজভী বলেন, গোঁজামিল দিয়ে কিছু করা গেলেও তা কখনো স্থায়ী হয় না। ৯০ ভাগ মানুষই যদি গণভোটের উদ্দেশ্য বুঝতে না পারে, তাহলে মানুষ সেই অজ্ঞতার মধ্যেই থেকে যাবে। তিনি সাধারণ মানুষের বোধগম্যতার ভিত্তিতে গণভোটের প্রশ্নমালা তৈরির পরামর্শ দেন।

তিনি আরও বলেন, গণভোটের চারটি প্রশ্নেই ‘না’র কোনো অপশন নেই। কোনো প্রশ্নে মতভেদ থাকলে মানুষ সেই মত কীভাবে দেবে—গণভোটে তা উল্লেখ নেই।

এর আগে বেলা সাড়ে ১১ টায় রাজধানীর শ্যামলীতে পিসি কালচার হাউজিং এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আফরোজা নিজামীর সঙ্গে সাক্ষাৎ করতে যান— ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল।

মানবিক এই সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আফরোজা নিজামীর সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন দেশের গুণী এই শিল্পীর হাতে বিশেষ চিকিৎসা সহায়তা তুলে দেন। সাক্ষাৎকালে আতিকুর রহমান রুমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা আফরোজা নিজামীর কাছে পৌঁছে দেন এবং তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

নব্বই দশকের জনপ্রিয় বেতারমাধ্যমে বিজ্ঞাপন তরঙ্গের ধারাবাহিক অনুষ্ঠান ও বেতার নাটকে আফরোজা নিজামী’র কণ্ঠ ভেসে আসত। তার সেই কণ্ঠের জাদুতে কেটেছে একটা প্রজন্মের রেডিও শোনা জীবন। বেতারের মাইক্রোফোনের আড়াল থেকে বলা তার কথাই এখন অনেকের শৈশবের স্মৃতি।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১০

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১১

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১২

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৪

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৫

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৬

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৭

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৮

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৯

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

২০
X