কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৬ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

১৫ দিনের নতুন কর্মসূচি নিয়ে আসছে বিএনপি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

এবার ‘এক দফা’ দাবিতে ১৫ দিনের গুচ্ছ কর্মসূচি নিয়ে আসছে বিএনপি। এই কর্মসূচিতে যেমন নানামাত্রিক সমাবেশ থাকবে, তেমনি একাধিক রোডমার্চের কর্মসূচিও থাকবে বলে জানা গেছে। রোববার (১৭ সেপ্টেম্বর) ‘তারুণ্যের রোডমার্চ’ শেষে আগামী মঙ্গলবার থেকে এই কর্মসূচি শুরু হবে বলে জানা গেছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি চলবে।

গতকাল শনিবার রোডমার্চের প্রথম দিনে রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার পথে রোডমার্চ করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এদিন দুপুরে রংপুর শহর থেকে এই রোডমার্চ শুরু করে সৈয়দপুরের দশমাইল হয়ে বিকেলে দিনাজপুরে গিয়ে শেষ হয়। আজ রোববার দ্বিতীয় দিনে বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত রোডমার্চ হবে। এটি সান্তাহার, নওগাঁ হয়ে রাজশাহী নগরে গিয়ে শেষ হবে।

এই রোডমার্চে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রধান অতিথি ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ভোটাধিকারবঞ্চিত তরুণদের সরকার হটানোর এক দফা দাবির আন্দোলনে রাজপথে আনতে এই রোডমার্চ কর্মসূচি নিয়েছে সংগঠন তিনটি।

বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে একটি করে এবং ঢাকায় তিনটি বড় সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির নীতিনির্ধারকেরা। দলটি ঢাকায় একটি পেশাজীবী সমাবেশ, একটি নারী ও একটি শ্রমিক সমাবেশ করবে। এ ছাড়া সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে চারটি রোডমার্চ কর্মসূচি করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মূলত এই রোডমার্চের কর্মসূচি ছিল। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলের পাঁচটি অঞ্চলে ‘তারুণ্যের রোডমার্চ’ করার পরিকল্পনা নিয়েছিল সংগঠন তিনটি। এখন তারা কর্মসূচি সংক্ষিপ্ত করে উত্তরাঞ্চলে দুটি রোডমার্চ করে আজ রোববার কর্মসূচি শেষ করছে।

গত ১২ জুলাই সরকার হটানোর ‘এক দফার’ আন্দোলন শুরুর পর ঢাকায় মহাসমাবেশ, রাজধানীর চার প্রবেশমুখে ‘অবস্থান’ কর্মসূচি এবং একাধিকবার পদযাত্রাসহ গণমিছিল করেছে বিএনপিসহ অন্যান্য বিরোধী দল ও জোটগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X