কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রিকশাচালকদের চাঁদা বন্ধের আশ্বাস আমিনুল হকের

বক্তব্য রাখছেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : কালবেলা

রিকশা ও অটোরিকশাচালকদের কাছ থেকে কোনো চাঁদা আদায় হতে দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও দলের ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমিনুল হক।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্লবীতে রিকশাচালকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই আশ্বাস দেন।

রিকশা ও অটোরিকশাচালকদের উদ্দেশে আমিনুল হক বলেন, গত ১৭ বছরে সিন্ডিকেটের মাধ্যমে আপনাদের চাঁদা দিতে হয়েছে। আজ থেকে কেউ আর কোনো চাঁদা দেবেন না। বিএনপি সরকার গঠন করলে সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে।

দলীয় কর্মীদেরও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার দলের কেউ চাঁদা চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় অটোরিকশাচালকদের ট্রাফিক আইন মানার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, একটি দুর্ঘটনা একটি জীবন কেড়ে নিতে পারে। সবাই নিয়ম মেনে চালালে যানজটসহ অনেক সমস্যার সমাধান হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

ভারতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ক্লার্ক

আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, দলে যোগ দিলেন মেসি

দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

১০

বিশ্বকাপে ব্রাজিলের ‘গোপন অস্ত্র’ হতে পারেন থিয়াগো

১১

আর্জেন্টিনা-ব্রাজিল মিলেমিশে একাকার

১২

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ, জবাব দিল আজারবাইজান

১৩

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৪

বিয়ের পর জীবনসঙ্গী নিয়ে দীপ্তি চৌধুরীর ফেসবুক পোস্ট

১৫

পদ্মায় বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৬

আইইউবিএটির সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

১৭

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

১৮

‘ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিলাম’, ভারতে আসছেন সিজেপির প্রতিষ্ঠাতা

১৯

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

২০
X