কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েলের সৌজন্যে এবং কুষ্টিয়ার দৌলতপুরের সর্বস্তরের জনগণের আয়োজনে উপজেলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শরীফ উদ্দিন জুয়েল দৌলতপুর উপজেলার পাখির বিল নামক মাঠের রাস্তার দুই পাশ দিয়ে ৬১টি ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ এবং কাশেফুল উলুম হাফেজিয়া ক্বওমীয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে ৬১টি কোরআন বিতরণ করেন।

কর্মসূচিতে জুয়েল বলেন, ‘জনগণের জন্যই বিএনপির রাজনীতি। আমি দৌলতপুর উপজেলার সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তাছাড়াও দৌলতপুর উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছি।’

এ সময় দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সাবেক সদস্য আলাউদ্দিন বাদল, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাছুম প্রফেসর, যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল, রাসেল আহাম্মেদ, রাজিব কিবরিয়া, সুমন ফরাজি, কবির হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি বুলবুল রহমান, কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী, যুগ্ম আহ্বায়ক রিপন আলী, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকাশ আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খালিদ হাচান রবিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু, নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

১০

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১১

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১২

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৩

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৪

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৫

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৬

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৭

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৮

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৯

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

২০
X