কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০১:০৮ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

লুটপাটকারীদের শাস্তি দিন : মির্জা ফখরুল 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বিগত ১৫ বছরে যারা লুটপাটে জড়িত তাদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বিগত ১৫ বছরে যারা লুটপাটে জড়িত ছিল তাদের শাস্তি দিন। কিন্তু তাদের প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব তৈরি করা কোনো সমাধান নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সবসময় দেশের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রেখেছে। ওপেন ইকোনমি যুগের সূচনা করেছেন জিয়াউর রহমান। ক্ষমতায় এসে বিএনপি প্রতিবারই অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ করেছে। বিএনপি অর্থনীতি ধ্বংস করেছে- এ কথা কেউ বলতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ব্যবসায়ীদের ব্যাপারে চিন্তাভাবনা পরিবর্তন করা দরকার। তাদের বিশ্বাস করতে হবে। লুটপাটে যারা জড়িত তাদের শাস্তি দেন। কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে কেনো বেকারত্ব তৈরি করছি? এগুলো ভাবতে হবে।

তিনি বলেন, শুধু অর্থনৈতিক পথরেখা নয়, রাজনৈতিক পথরেখাও তৈরি করতে হবে। সংস্কারের যেসব বিষয়ে বিএনপি সই করেছে, তার বহু আগেই দলটি এসব প্রস্তাব উত্থাপন করেছিল।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি শুধু ‘নতুন বাংলাদেশ’ নয়, বরং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। যেখানে গণতন্ত্র ও অর্থনীতি সমৃদ্ধ হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১০

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১১

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৪

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৫

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৬

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৭

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

২০
X