কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিয়ে এলডিপি নেতা লিখলেন, ‘আলহামদুলিল্লাহ’

শাহাদাত হোসেন সেলিম। ছবি : সংগৃহীত
শাহাদাত হোসেন সেলিম। ছবি : সংগৃহীত

বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। বিএনপিতে যোগদানের পর সোমবার (৮ ডিসেম্বর) নিজের ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

এর আগে সোমবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন সেলিম।

বাংলাদেশ এলডিপি বিএনপির নেতৃত্বাধীন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র ১২ দলীয় জোটের অন্যতম শরিক দল ছিল।

শাহাদাত হোসেন সেলিমকে বিএনপিতে স্বাগত জানিয়ে আমীর খসরু বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে ধানের শীষের কাণ্ডারি হচ্ছেন শাহাদাত হোসেন সেলিম। তিনি (সেলিম) এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।’

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন যোগদান অনুষ্ঠানে উপস্থিত থাকা সদ্য বিলুপ্ত করা বাংলাদেশ এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটু।

তিনি জানান, বাংলাদেশ এলডিপির ১১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সবাই আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। এর মধ্য দিয়েই বাংলাদেশ এলডিপি বিলুপ্ত হলো।

যোগদান অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X