কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতাই দেশবাসীর কামনা: টুকু

সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলের কাকুয়া হাইস্কুল মাঠে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ ডিসেম্বর) বিকেলে কাকুয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে স্থানীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। মাঠজুড়ে নেতাকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা দেশের সব মানুষের কামনা।

তিনি বর্তমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের ধৈর্য, ঐক্য ও দায়িত্বশীলতার সাথে মাঠে থাকার আহ্বান জানান। টুকু বলেন, আমরা বেগম জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য যেমন দোয়া করছি, তেমনি আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেও ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাকুয়া ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় স্থানীয় নেতারা। তারা বেগম জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি কামনা করেন। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১০

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১১

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১২

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৩

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

১৫

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

১৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

১৭

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

১৮

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

১৯

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

২০
X