কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:০২ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:২০ এএম
অনলাইন সংস্করণ
আগামী জাতীয় নির্বাচন

বৃহত্তর সুন্নি জোটের সঙ্গে একীভূত হচ্ছে প্রগতিশীল ইসলামী জোট

তিনটি নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত ‘বৃহত্তর সুন্নি জোট’। ছবি : কালবেলা
তিনটি নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত ‘বৃহত্তর সুন্নি জোট’। ছবি : কালবেলা

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনটি নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত ‘বৃহত্তর সুন্নি জোট’-এর পরিধি আরও বড় হচ্ছে। এ লক্ষ্যে জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহ্সূফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর সঙ্গে বৈঠক করেছেন ১৫ দলীয় প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আউয়াল। সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে বিএসপি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রগতিশীল ইসলামী জোট ছাড়াও সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। বৈঠকে আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে বৃহত্তর সুন্নি জোটের সঙ্গে প্রগতিশীল ইসলামী জোটের একীভূত হওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জানতে চাইলে বাংলাদেশ সুপ্রিম পার্টির দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া বলেন, প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আউয়াল কেন্দ্রীয় নেতাদের নিয়ে আমাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সমমনাদের নিয়ে ‘বৃহত্তর সুন্নি জোট’ আরও শক্তিশালী করার লক্ষ্যে বিস্তর আলোচনা হয়েছে। আশা করছি, আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে জোট বৃদ্ধির ঘোষণা দিতে পারব।

জানা যায়, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদায় বিশ্বাসী সারা দেশের ১২ হাজার দরবারকেও আলাদা জোটের ব্যানারে এক ছাতার নিচে আনা হচ্ছে। নিবন্ধিত ও অনিবন্ধিত সমমনা আরও দল যুক্ত করে জোট সম্প্রসারণের কাজও চলছে। বৃহত্তর সুন্নি জোটে থাকা নিবন্ধিত তিনটি দল হলো—বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি); যেটি গত ৩০ আগস্ট আত্মপ্রকাশ করে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে'

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১০

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১১

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১২

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৩

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৪

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৫

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৬

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৭

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

১৮

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১৯

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

২০
X