কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের কল্যাণই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য : হাবিব

বক্তব্য রাখছেন ঢাকা ৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন ঢাকা ৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ছবি : কালবেলা

ঢাকা ৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হলো জনগণ এবং জনগণের কল্যাণ। নির্বাচিত হই বা না হই, বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে—ইনশাআল্লাহ।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর নবিয়াবাদ মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠে ৭৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, আমরা বিজয়ের মাস ডিসেম্বর উদযাপন করি। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতার স্মারক। এই স্বাধীনতা মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে অর্জিত হয়েছে। তিনিই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের লাল-সবুজের পতাকা ও একটি স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েছেন।

তিনি বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আমাদের স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা যেখানে মানুষের ভোটাধিকার থাকবে, মতপ্রকাশের স্বাধীনতা থাকবে এবং জনগণই রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেবে। কিন্তু দুঃখজনকভাবে যুগে যুগে স্বৈরাচাররা এসে সেই গণতন্ত্র ধ্বংস করেছে। এখন নতুন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সময় এসেছে। তাই আসুন সবাই ঐক্যবদ্ধভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি।

হাবিব আরও বলেন, আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ স্বাধীনতা যুদ্ধের সব শহীদ এবং গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী নেতাকর্মীদের স্মরণ করছি। সাম্প্রতিক জুলাই-আগস্টে ছাত্র-জনতার আত্মত্যাগও আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড এবং প্রতিটি নাগরিকের জন্য নিশ্চিত করা হবে সুচিকিৎসা। আমরা চাই দেশের প্রতিটি মানুষ শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ পাক।

তিনি বলেন, এই এলাকা এখনো পুরোপুরি উন্নয়নের ছোঁয়া পায়নি। এখানকার মানুষের অনেক মৌলিক চাহিদা রয়েছে। আমরা যারা এই এলাকার সন্তান, আমাদের দায়িত্ব হলো সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করা।

তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বলেন, আমরা দোয়া করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন এবং তার নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম আরও বেগবান হোক।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সহযোগী সংগঠন এবং উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এ সময় ৭৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সেক্রেটারি, সবুজবাগ থানার যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X