বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ
বিবৃতিতে হেফাজতে ইসলাম

বিজয় দিবসে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নিন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বিজয় দিবসে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী ফ্যাসিবাদ ও দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের দৃপ্ত শপথ নেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সংগঠনের আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক বিবৃতিতে এই আহ্বান জানান।

তারা বলেন, আমরা ১৬ ডিসেম্বর বিজয় দিবসে একাত্তরের জনযুদ্ধে প্রাণ দেওয়া মহান শহীদদের স্মরণ করছি। সেইসঙ্গে ব্রিটিশবিরোধী আজাদির লড়াইয়ে আত্মোৎসর্গকারী আমাদের শহীদ পূর্বপুরুষদের স্মরণ করছি। এ ছাড়া চব্বিশের গণবিপ্লবে দিল্লির তাবেদার আওয়ামী ফ্যাসিস্টদের নৃশংস হত্যাযজ্ঞের শিকার দেড়-সহস্রাধিক শহীদকেও আমরা স্মরণ করছি। আল্লাহ তায়ালা আমাদের সব শহীদকে কবুল করে নিন এবং আজকের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার তাওফিক আমাদের দান করুন, আমিন।

নেতৃদ্বয় বলেন, আমরা আজ ভৌগোলিকভাবে স্বাধীন হলেও দিল্লির আধিপত্যবাদ আমাদের প্রতিনিয়ত ক্ষত-বিক্ষত করে যাচ্ছে। সীমান্তে আমাদের নাগরিকদের নির্বিচারে গুলি করে মারছে। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে আমাদের কৃষিজমি ও কৃষকদের জীবন বিপন্ন করে রেখেছে। গত সতের বছর তাদের সেবাদাস আওয়ামী ফ্যাসিবাদকে অবৈধভাবে ক্ষমতায় বসিয়ে আমাদের রাজনৈতিক স্বাধীনতা হরণ করে নিয়েছিল। আমাদের সার্বভৌমত্ববিরোধী নানা চুক্তি করেছিল। পিলখানা ও শাপলা চত্বরের গণহত্যায় তারাও অভিযুক্ত। সর্বশেষ শরিফ ওসমান হাদিকে গুলি করে বাংলাদেশের জুলাই বিপ্লবীদের স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্রও আমরা দেখেছি। এমনকি আমাদের একাত্তরের বিজয়কেও তাদের ‘বিজয়’ বলে ছিনিয়ে নিতে চায় দিল্লি!

হেফাজতের শীর্ষ দুই নেতা আরও বলেন, আজকে বিজয় দিবসে আমরা বাংলাদেশের জনগণকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী ফ্যাসিবাদ ও দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের দৃপ্ত শপথ নেওয়ার আহ্বান জানাচ্ছি। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী একটি চক্র দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।

তারা বলেন, স্বাধীনতা আল্লাহ তায়ালার নেয়ামত। সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশ- বাংলাদেশের জনগণের আজাদির সিলসিলা। আজাদির লড়াই এখনো আমাদের শেষ হয়নি। জুলাই বিপ্লব বাস্তবায়নের লড়াই এখনো বাকি। জুলাই বিপ্লবের দায় আমাদের সবার। এই বিপ্লবের সিলসিলা রক্ষা করতে হলে এবং বাংলাদেশকে নিরাপদ রাখতে হলে সব জুলাইযোদ্ধাকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X