কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে এনসিপির শোক

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় বলা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের পক্ষ থেকে এনসিপি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রদূত ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর সকাল ৬টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

এতে বলা হয়, বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বৈরাচারবিরোধী সংগ্রাম এবং গণতন্ত্র রক্ষার এক অবিচল প্রতিক্রিয়া হিসেবে নেতৃত্ব প্রদান করেছেন। নব্বইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি সংসদীয় শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে অনন্য অবদান রেখেছেন।

শোকবার্তায় এনসিপি জানায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ, দমন ও ষড়যন্ত্রের মুখোমুখি হয়ে তিনি কখনো নিজের আদর্শ, দেশের সার্বভৌমত্ব এবং জনগণের অধিকারের জন্য আপস করেননি। তার সাহস, দৃঢ়তা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা বাংলাদেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় দৃষ্টান্ত হিসেবে স্থায়ীভাবে চিহ্নিত হবে। বেগম খালেদা জিয়ার সংগ্রাম শুধু একটি সময়ের রাজনৈতিক ঘটনা নয়- এটি আমাদের সবার জন্য গণতন্ত্রের প্রতি অটল থাকার অনুপ্রেরণা, স্বৈরাচারবিরোধী প্রতিজ্ঞা এবং দেশনেত্রী হিসেবে জাতির প্রতি দায়বদ্ধতার এক অমলিন শিক্ষা।

শোকবার্তায় আরও বলা হয়, আমরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, অনুসারী ও দেশের মানুষদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১০

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১১

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১২

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৩

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৪

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৫

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৬

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৭

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১৮

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৯

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

২০
X