কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার তিন আসনের নির্বাচন নিয়ে আইন কী বলছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার নামে মনোনয়ন দেওয়া আসনগুলোতে ভোটগ্রহণ স্থগিত হবে কি না- এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

নির্বাচন আইন অনুযায়ী কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম বাতিলের বিধান থাকলেও, খালেদা জিয়ার ক্ষেত্রে সেই আইন প্রযোজ্য হবে কি না, তা নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান ও আইনি ব্যাখ্যা এখন আলোচনার কেন্দ্রে।

গতকাল সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। নির্বাচনী নিয়ম অনুযায়ী, একজন প্রার্থী সর্বাধিক তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭, দিনাজপুর-৩ এবং ফেনী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। একই তিন আসনে বিএনপির পক্ষ থেকে একজন করে বিকল্প প্রার্থীর মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছে। এরপর আজ মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া জীবনাবসান করেন।

জাতীয় নির্বাচন সম্পর্কিত আইন, গণপ্রতিনিধিত্ব আদেশে বলা হয়েছে- যদি কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করেন এবং মৃত্যু বরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনে নতুন নির্বাচনের তপশিল ঘোষণা করতে হয়।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, খালেদা জিয়ার তিনটি আসনে মনোনয়নপত্র জমা থাকা সত্ত্বেও তিনি বা অন্য কেউ এখনো বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত হননি। কোনো প্রার্থী বাছাই প্রক্রিয়া পার করে বৈধ ঘোষিত হলে তবেই তাকে বৈধ প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়। খালেদা জিয়ার মৃত্যুতে তার মনোনয়ন স্থগিত থাকবে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, বৈধভাবে মনোনীত প্রার্থীর মৃত্যুর ক্ষেত্রে তপশিল পুনঃঘোষণা করা হয়। তবে খালেদা জিয়ার ক্ষেত্রে এই প্রক্রিয়া প্রযোজ্য নয়।

তিনি বলেন, কোনো আসনে কোনো দল একাধিক প্রার্থীর মনোনয়ন দিতে পারে। তবে একাধিক প্রার্থী থাকলে শেষ পর্যন্ত (প্রতীক বরাদ্দের আগে) যার নামে দল থেকে প্রতীক বরাদ্দের চিঠি দেওয়া হয়, তিনিই দলীয় প্রার্থী হন।

ইসি মাছউদ আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পরিপ্রেক্ষিতে নির্বাচনের তপশিলে পরিবর্তন আনার কোনো সুযোগ বা প্রয়োজন নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

১০

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

১১

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১২

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

১৩

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১৪

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১৫

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১৬

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৭

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৮

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১৯

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

২০
X