শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমান মায়ের দেখানো পথেই দেশকে এগিয়ে নেবেন : রিজভী

বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথেই গণতন্ত্র সমুন্নত থাকবে। মায়ের দেখানো পথ ধরেই তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাবেন।

শনিবার (০৩ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের পর সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার যে আদর্শ, যে নৈতিকতা, যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন, তার যে রেখে যাওয়া আদর্শ সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে…আমরা সেই পথ ধরে, তার দেখার পথ ধরেই আমরা এগিয়ে যাবো, জাতীয়তাবাদী মহিলা দল এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে সকল অঙ্গ সংগঠন এবংএদেশের জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যাবে। তার দেখানো পথ দিয়ে এগিয়ে গেলেই আমরা গণতন্ত্র সমুন্নত রাখতে পারব, আমরা দেশের পতাকাকে ধরে রাখতে পারব, স্বাধীনতা স্বাধীনতাকে ধরে রাখতে পারব,সার্বভৌমত্বকে ধরে রাখতে পারব।

রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাবতারেক রহমান তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন তার মায়ের প্রদর্শিত পথ ধরে তিনি এগিয়ে নিয়ে যাবেন, এই দেশকে নতুন সম্ভাবনার দিকে নতুন দিগন্তের দিকে। আমরা সেই দিগন্তের দিকে এগিয়ে যাব যার জন্য প্রায় ৪৫/৪৬ বছর লড়াই করে গেছেন, নিরন্তর লড়াই করে গেছেন, নিরন্তর সংগ্রাম করে গেছেন বেগম খালেদা জিয়া।

সকাল সাড়ে ১১টায় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস,সাধারণসম্পাদক সুলতানা আহমেদ, জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের নেতত্বে নেতা-কর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার কবরে যান এবং পুস্পস্তবক অর্পণ করেন। পরে নেত্রীর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতের অংশ নেন নেতাকর্মীরা।

আওয়ামী লীগ সরকার প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকেকারাগারে নিপীড়ন নিরযাতন করা, চিকিৎসা না দেওয়া, ভুল চিকিৎসা দেওয়ার কথা উল্লেখকরে রিজভী বলেন, এর মধ্যে বেগম খালেদা জিয়াকে পথিবী থেকে সরিয়ে দেওয়ার অশুভচক্রান্ত হয়েছে। কিন্তু তার যে অটুট মনোবল, তার যে ধৈর্য আত্ম সংগ্রাম, তার যে সাহস, তার যে দঢ় প্রত্যয় যেকোনো হুমকির মুখে তাকে তার মাটি থেকে সরানো যায় না তার জলন্তএক প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, আমরা তাকে হারিয়েছি, বাংলাদেশ এই ইস্পাত কঠিন এবং জনগণের একান্ত পক্ষেরমানুষ জনগণের নেত্রী তাকে আমরা হারিয়েছি। আজকে জাতীয়তাবাদী মহিলা দল আব্বাসআহমেদের নে তারা এখানে দোয়া করেছেন তার আত্মার মাগফিরাতের মাগফিরাতের জন্য। গোটা জাতি যেখানে কাঁদছে, গোটা জাতির চোখ দিয়ে যখন অশ্রু ঝরছে তখনআমরা আর কী বলব? কেনো এটি হয়েছে? কেন পরশুদিন সারা ঢাকা শহর মানুষের জনস্রোত জানাজায় আসার যে দৃশ্য আমরা দেখেছি এটি তো অভূতপূর্ব। আল্লাহ তাকে মহিমান্বিত করেছেন, গৌরবান্বিত করেছেন জনগণের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, মানবকল্যাণের নেত্রীকে।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে কত কুরুচিপূর্ণ কথা বলা হয়েছে, কত ধরনের তার বিরুদ্ধে নোংরা কথা বলা হয়েছে। কিন্তু তার আত্মসংযমের মধ্যে তার সজ্জন এবং সুরুচিপূর্ণ কথারমধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন যারা কুরুচিপূর্ণ কথা বলে তারা জনগণ থেকে ধিকত হয় আর যারা সৌজন্য বোধ প্রিয়, যারা হাজার আক্রমণের মুখেও, হাজার বাজে কথা বলারপরেও যিনি একটি মাত্র খারাপ শব্দ, বাজে শব্দ তিনি উচ্চারণ করেন না তাকেই আল্লাহ মহিমান্বিত করেন। আজকে দেখুন পরশুদিন থেকে জনতার ঢাল নেমেছে এই কবর প্রাঙ্গনে। সারা বাংলাদেশের মানুষ আসছে, দোয়া করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

১০

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১১

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১২

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৩

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৪

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৫

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৬

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৭

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৮

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৯

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

২০
X