কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাগপার রাশেদ প্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ এবং পঞ্চগড়-২ দুটি আসনেই এখন জাগপার প্রার্থী রাশেদ প্রধান। ছবি : কালবেলা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ এবং পঞ্চগড়-২ দুটি আসনেই এখন জাগপার প্রার্থী রাশেদ প্রধান। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের দুটি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রার্থিতা ফেরত চেয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে করা তার আপিল আবেদন শনিবার (১০ জানুয়ারি) শুনানি শেষে এ সিদ্ধান্ত দিয়েছে ইসি। বিকেলে জাগপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাশেদ প্রধান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ এবং পঞ্চগড়-২ দুটি আসনেই এখন জাগপার প্রার্থী।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় রাশেদ প্রধান বলেন, আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। তাই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। তবে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। সারা দেশে বিএনপির ঋণখেলাপি প্রার্থীদের মনোনয়ন বৈধতা দেশবাসীকে ভাবিয়ে তুলেছে।

জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, আজ আমি এখানে দলের সভাপতি এবং একজন আইনজীবী হিসেবে আসিনি। আমি এসেছি আমার ভাইয়ের জন্য। ওসমান হাদির হত্যার বিচার চেয়ে তার বোনের আকুতি আপনারা দেখেছেন; আমিও আমার ভাইয়ের মনোনয়নপত্র বৈধতার জন্য এসেছিলাম এবং সফল হয়েছি, আলহামদুলিল্লাহ। প্রয়াত শফিউল আলম প্রধানের পুত্র এবং কন্যা হিসেবে আমরা দেশের জন্য একতাবদ্ধ আছি।

এর আগে গত ৩ জানুয়ারি হলফনামাসংক্রান্ত জটিলতায় পঞ্চগড়-১ এবং পঞ্চগড়-২ আসনে জাগপা মনোনীত প্রার্থী রাশেদ প্রধানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। পরে ৬ জানুয়ারি তিনি প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১০

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১১

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১২

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৪

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৫

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৬

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৭

টিভিতে আজ যত খেলা

১৮

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X