কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

গানম্যান পেলেন ববি হাজ্জাজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিরাপত্তার স্বার্থে ঢাকা-১৩ নং সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও এনডিএম-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজ্জাজকে গানম্যান প্রদান করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে এ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন এনডিএম-এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম।

এক বিবৃতিতে তিনি বলেন, ঢাকা-১৩ আসনের অন্তর্ভুক্ত মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা থানা এলাকা বর্তমানে অপরাধপ্রবণ হিসেবে চিহ্নিত। এসব এলাকায় নিয়মিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। সম্প্রতি হাদি হত্যা এবং বিএনপির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ড সার্বিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

শাহেদুল আজম বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে যাদের কণ্ঠ সবসময় উচ্চ ও স্পষ্ট ছিল, তাদের মধ্যে এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ অন্যতম। তার নেতৃত্বাধীন দল এনডিএম-এর পক্ষ থেকে সর্বপ্রথম শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেন, যার ফলে তাকে ব্রিটিশ পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে হয়। এর পর থেকেই ববি হাজ্জাজের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকি আসতে থাকে।

সরকারকে ধন্যবাদ জানিয়ে শাহেদুল আরও বলেন, ববি হাজ্জাজের নিরাপত্তা নিশ্চিত করতে গানম্যান প্রদান একটি সময়োপযোগী ও দায়িত্বশীল সিদ্ধান্ত। এ জন্য দলীয়ভাবে আমরা বাংলাদেশ সরকার ও ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X