

লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১১ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আগামী ২১ জুন পর্যন্ত আবেদন করা যাবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
একনজরে দেখে নিন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
পদের নাম : অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার
বিভাগ : এডিসি বিজনেস
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্য যোগ্যতা : ব্যাংকিং ডিপ্লোমা কোর্স (জেএআইবিবি ও এআইবিবি) সম্পন্ন করা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : উল্লেখ নেই
কর্মস্থল : ঢাকা
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্য সুবিধা : ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।