বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ভোটকেন্দ্রে যাওয়াই গণতন্ত্র রক্ষার একমাত্র পথ : ইশরাক হোসেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গণতন্ত্রকে টিকিয়ে রাখতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি বলেছেন, ভোটকেন্দ্রে যাওয়াই গণতন্ত্র রক্ষার একমাত্র পথ। জনগণ সরাসরি ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেবে—এটাই গণতন্ত্রের মূল কথা।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর গোপীবাগে বাংলাদেশ বয়েজ ক্লাব (৩৯ নং ওয়ার্ড) আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শোক সভায় তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, বিগত ১৭ বছর ধরে বাংলাদেশে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে একটি গোষ্ঠী ক্ষমতাকে চিরস্থায়ী করার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে আবারও গণতন্ত্রের পথে হাঁটতে চায়।

তিনি বলেন, গণতন্ত্র মানে শুধু স্লোগান নয়—গণতন্ত্র মানে জনগণের সরাসরি অংশগ্রহণ। প্রত্যেক পাঁচ বছর অন্তর একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতার পরিবর্তন নিশ্চিত করতে হবে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, এই নির্বাচন শুধু একটি সরকার পরিবর্তনের নির্বাচন নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। আমরা চাই—এই নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক।

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমি বারবার অনুরোধ করছি— আপনারা পরিবার-পরিজনসহ ভোটকেন্দ্রে যাবেন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। ভোট না দিলে গণতন্ত্র দুর্বল হয়, আর ভোট দিলে গণতন্ত্র শক্তিশালী হয়।

ইশরাক হোসেন আরও বলেন, বাংলাদেশের জনগণ সচেতন। শেষ পর্যন্ত তারাই ঠিক করবে কে রাষ্ট্র পরিচালনা করবে। জনগণের রায় আমরা সবাই মেনে নেব—শর্ত একটাই, সেই রায় যেন আসে জনগণের স্বাধীন ভোটের মাধ্যমে।

তিনি বলেন, আমরা একটি স্বাধীন, সার্বভৌম, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ, ভোটকেন্দ্রে জনগণের উপস্থিতিই সেই স্বপ্ন বাস্তবায়নের পথ দেখাবে।

বীর মুক্তিযোদ্ধা মোজ্জামেল হক মুক্তা সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মকবুল ইসলাম খান টিপু, ওয়ারী থানা বিএনপির আহ্বায়ক হাজি লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ আরেফ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গোলাম মোস্তফা সাগর, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক মুকিতুল আহসান রন্জুসহ প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X