কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১২:৫৯ এএম
অনলাইন সংস্করণ

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন রবিউল

বক্তব্য দেন শেখ রবিউল আলম। ছবি : কালবেলা
বক্তব্য দেন শেখ রবিউল আলম। ছবি : কালবেলা

ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম বলেছেন, অতীতে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিলেও তখন ভোটাররা ভোট দিতে পারেননি। এবার দলীয় আস্থায় পুনরায় প্রার্থী হয়ে এসেছি। জনগণের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর হাজারীবাগে টেনারির মোড়ে তাহাসিনুল কোরআন শিক্ষা পরিবার আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রবিউল আলম বলেন, আমি একজন রাজনীতিক হিসেবে এর আগেও ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের কাছে এসেছিলাম, কিন্তু আপনারা ভোট দিতে পারেননি। এবার দল আবার আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে বিএনপির প্রার্থী হিসেবে। আমি আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই।

তিনি বলেন, আমরা অর্থ, মর্যাদা কিংবা ক্ষমতার প্রতিযোগিতায় নয়; বরং মুমিন ও মুত্তাকি হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হব। কারণ, আল্লাহর প্রিয় বান্দা হওয়াতেই রয়েছে প্রকৃত সাফল্য।

তিনি বলেন, যিনি রাসূলুল্লাহ (সা.) যা করতেন তাই করেন এবং যা করতেন না তা পরিহার করেন, তিনিই প্রকৃত মুমিন ও মুত্তাকি। আল্লাহ মুমিন ও মুত্তাকিদের শুধু ভালোবাসেন না, তাদের জন্য বিশেষ পুরস্কারও নির্ধারণ করে রেখেছেন।

রবিউল আলম বলেন, আল্লাহ তাদেরই ভালোবাসেন যারা সবসময় আল্লাহকে ভয় করে, বিনয়ী ও নম্র থাকে, সীমালঙ্ঘন করে না এবং ন্যায়বিচারের সঙ্গে ফয়সালা করে। যারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাদের এসব গুণাবলি অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, নামাজ, রোজা, যাকাত ও হজ শুধু ইবাদত নয় বরং সকাল থেকে রাত পর্যন্ত মুমিন যা কিছু করে তার প্রতিটি কাজই ইবাদত হতে পারে যদি তা আল্লাহর নির্দেশ অনুযায়ী হয়। অমানত রক্ষা করা, ওয়াদা পূরণ করা, ন্যায্যতার সঙ্গে বিচার করা, সদকা দেওয়া, প্রতিবেশীর হক আদায় করা এবং ব্যবসায় সঠিক ওজন ও মান বজায় রাখা এসবই কোরআনের নির্দেশ।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত আল্লাহকে সন্তুষ্ট করা। এর জন্য অর্থবিত্ত বা বড় বাড়ির প্রয়োজন নেই; প্রয়োজন শুধু বিশ্বাস ও আমল।

শেখ রবিউল আলম বলেন, সন্তানকে ভালোবাসা স্বাভাবিক, কিন্তু সন্তানকে লালন-পালন ও সুশিক্ষিত করা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, তবেই তা মুমিন ও মুত্তাকির কাজ হিসেবে গণ্য হবে। শুধু মানুষের প্রশংসার জন্য করলে তা ভালো কাজ হলেও প্রকৃত তাকওয়ার শর্ত পূরণ হবে না।

আখেরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, কবরের শান্তি, পুনরুত্থান দিবস এবং বিচার দিবসে আল্লাহর সাহায্যই একজন বান্দার প্রকৃত লাভ। আল্লাহর প্রিয় বান্দা হলে জান্নাত নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, মুমিন ও মুত্তাকি মানুষ তৈরি হলে সমাজে ন্যায়ভিত্তিক, সম্প্রীতির সমাজ এবং ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে। এটাই একজন আল্লাহর বান্দা হিসেবে আমাদের মূল দায়িত্ব।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১০

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১১

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১২

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৩

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৪

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৫

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৭

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১৮

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১৯

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X