কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ তুললেন নাহিদ ইসলাম

রাজধানীর বাড্ডার সাতারকুলসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণাকালে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম| ছবি : সংগৃহীত
রাজধানীর বাড্ডার সাতারকুলসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণাকালে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম| ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার সাতারকুলসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী মাঠে এখনো সমান সুযোগ নিশ্চিত হয়নি। একটি পক্ষ পরিকল্পিতভাবে কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। তবে এসব অপচেষ্টা সত্ত্বেও জনগণ পরিবর্তনের পক্ষে রয়েছে।

তিনি আরও বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের নয়, এটি নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলবাজদের বিদায় ঘটবে।

এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তুলে ধরে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। নাহিদ ইসলাম দাবি করেন, ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নির্বিঘ্নে ভোট দিন। যাকে ভোট দেবেন, ভেবেচিন্তে দেবেন। কোনো লোভ, সুবিধা বা মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত হবেন না। যোগ্য ও সৎ প্রার্থীকে ভোট দিন, যিনি সত্যিকার অর্থে এলাকা ও দেশের পরিবর্তন করতে পারবেন।

প্রচারণাকালে তিনি ভোটারদের শাপলা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X