শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিজয়ী হলে পরাজিত প্রার্থীদের পরামর্শ নিয়ে কাজ করব : তুলি

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ঢাকা–১৪ আসনের বিএনপির প্রার্থী এবং ‘মায়ের ডাক’র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি বলেছেন, ‘জনগণের ভোটে যদি আমি নির্বাচিত হই, তাহলে আমার সঙ্গে নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সবাইকে পাশে নিয়ে কাজ করব। তাদের মূল্যবান পরামর্শ গ্রহণ করে একটি অংশগ্রহণমূলক ও সমন্বিত উন্নয়ন মডেল গড়ে তুলতে চাই।’

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর থেকে দিনব্যাপি ঢাকা-১৪-এর ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তুলি বলেন, ‘রাজনীতি প্রতিহিংসার নয়, সেবার। আমি প্রতিটি ওয়ার্ডে অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন করব, যেন সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যা, অভিযোগ ও মতামত জানাতে পারেন। আমার কোনো ভুল হলে এলাকাবাসী যেন আমাকে সংশোধন করার সুযোগ পান।’

পরিবেশ ও পর্যটনভিত্তিক উন্নয়নের অঙ্গীকার

তুলি বলেন, ‘ঢাকা–১৪ এলাকায় জাতীয় উদ্যান ও জাতীয় চিড়িয়াখানার মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ রয়েছে। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে এসব সম্পদ সংরক্ষণ করে রাজস্ব আয় বহুগুণ বাড়ানো সম্ভব।’

তার ভাষায়, পরিবেশ ও পশুপাখি সংরক্ষণ করে ইকো-ট্যুরিজম ও স্থানীয় উদ্যোক্তা সৃষ্টি করা গেলে কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব কমবে। এতে সমাজ থেকে সন্ত্রাস ও মাদক অনেকাংশে দূর হবে।’

যুব ও নারীদের জন্য বিশেষ কর্মসূচি

নির্বাচিত হলে যুব ও নারীদের ক্ষমতায়নে বিশেষ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘বেকার যুবকদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।’

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

তুলি বলেন, ‘নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারলে একটি পরিবার, একটি সমাজ এবং একটি দেশ শক্তিশালী হয়।’

ঐক্য ও সহমর্মিতার রাজনীতির আহ্বান

প্রতিহিংসামুক্ত রাজনীতির ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘এত রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে নিজেদের স্বার্থে ধ্বংস করা যায় না। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে। কিন্তু তা যেন শত্রুতায় রূপ না নেয়। দিন শেষে আমরা সবাই ভাই-বোন। ঐক্যবদ্ধ হলে সব সমস্যার সমাধান সম্ভব।’

এলাকাবাসীর উদ্দেশে তুলি বলেন, ‘আপনারা আমার পাশে থাকেন। একবার বোনকে সুযোগ দিন। ইনশাল্লাহ ঢাকা–১৪ আসনের চেহারা বদলে দেবো।’

স্লোগানে মুখরিত গণসংযোগ

গণসংযোগকালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। স্লোগানের মধ্যে ছিল, ‘তারেক রহমানের সালাম, ঘরে ঘরে পৌঁছে দিলাম’; ‘মায়ের ডাকের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’; ‘মাদক ও চাঁদাবাজমুক্ত ঢাকা–১৪ চাই’ ইত্যাদি।

স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, সমস্যা শোনা এবং ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার মাধ্যমে দিনব্যাপী গণসংযোগ শেষ করেন সানজিদা ইসলাম তুলি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অংশগ্রহণমূলক উন্নয়ন, স্বচ্ছতা ও সামাজিক ঐক্যের বার্তা দিয়ে তুলি তরুণ ভোটার ও নারী ভোটারদের কাছে ইতিবাচক সাড়া পাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

১০

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

১১

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

১২

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৩

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

১৪

ভারতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ক্লার্ক

১৫

আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, দলে যোগ দিলেন মেসি

১৬

দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

১৭

বিশ্বকাপে ব্রাজিলের ‘গোপন অস্ত্র’ হতে পারেন থিয়াগো

১৮

আর্জেন্টিনা-ব্রাজিল মিলেমিশে একাকার

১৯

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ, জবাব দিল আজারবাইজান

২০
X