তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মরিচ ক্ষেতে গরু বাঁধতে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গরু বাঁধতে গিয়ে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার দিকে তেতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দক্ষিণ দর্জিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহত সালেহা খাতুন (৪০) ওই এলাকার আতিয়ার রহমানের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি মরিচ ক্ষেতের পাশে গরু বাঁধতে যান সালেহা খাতুন। বেলা ১১টার দিকে ক্ষেতের কাজ করার সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তার চিৎকার শুনে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক বলেন, রোগীর পালস আমরা পেয়েছিলাম। তাকে প্রয়োজনীয় চিকিৎসাসহ এন্টিভেনম দেওয়া হয়েছিল। তবে রক্তের পেশার তেমন ছিল না। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাপটি বিষধর ছিল। তবে কী সাপ, তা জানা যায়নি।

তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান বলেন, নিহতের মরদেহ সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই: মোজতবা খামেনি

আর্জেন্টিনার বিপেক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সুইস তারকা

হরমুজ প্রণালি ইস্যুতে কাতারও আলোচনায়

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার বেড়ে ২৩

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪৩০০

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

খামেনির জানাজায় গেছেন মার্কিন ইনফ্লুয়েন্সাররা, তুমুল বিতর্ক

এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

১০

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

১১

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

১২

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

১৩

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

১৪

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

১৫

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

১৬

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

১৭

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

১৮

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

১৯

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

২০
X