কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

নানা কর্মসূচিতে সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোনাজাতে অংশ নেন অতিথিরা। ছবি : কালবেলা
মোনাজাতে অংশ নেন অতিথিরা। ছবি : কালবেলা

নানা কর্মসূচিতে সেবা ও শিক্ষামূলক প্রতিষ্ঠান সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে সংগঠনটির কার্যালয়ে শিশু-কিশোরদের কোরআন তেলাওয়াত, তর্জমা, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি মাত্র একজন ছাত্রীকে নিয়ে ছিন্নমূল শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান সুরভীর যাত্রা শুরু হয়। সমাজের অবহেলিত শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু এই প্রতিষ্ঠানটি সৃষ্টি করেন। ইকবাল মান্দ বানু বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি।

ছোট পরিসরে শুরু হওয়া প্রতিষ্ঠানটি এখন মহিরুহ। ছিন্নমূল, অসহায় ও শ্রমজীবী শিশু-কিশোর-কিশোরী এবং দুস্থ নারীদের নিয়ে কাজ করে আসছে। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় সুরভী পরিচালিত আনুষ্ঠানিক ও উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচিতে লক্ষাধিক শিশু-নারী-পুরুষ লেখাপড়া করছে। পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণ, প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা, সামাজিক সচেতনতা এবং আয় বৃদ্ধিমূলক কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় সুরভী নিরলস কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে সৈয়দা ইকবাল মান্দ বানু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু-কিশোরদের অনুপ্রেরণা এবং আরও কঠোর পরিশ্রম করে প্রতিষ্ঠিত হওয়ার উপদেশ দেন। অনুষ্ঠানে দুজন শিক্ষার্থীকে সব বিষয়ে দক্ষতা ও পারদর্শীসহ অতুলনীয় যোগ্যতার জন্য সর্বোচ্চ স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান, সৈয়দা শাহিনা জামান খান, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান, ব্যারিস্টার জায়মা রহমান এবং স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীরা। এ ছাড়া সুরভীর বহু প্রাক্তন ছাত্র-ছাত্রী যাদের মধ্যে কেউ সুপ্রিম কোর্টের আইনজীবী, প্রকৌশলী, প্রফেসর ও অন্যান্য কর্মে বা সমাজে প্রতিষ্ঠিত, তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১০

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১১

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১২

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৪

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৫

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৬

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৭

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৯

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

২০
X