কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৫ এএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

নির্বাচিত হলে চাঁদাবাজির জুলুম বন্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলবেন বলে জানিয়েছেন ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত কোদাল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেছেন, কারওয়ান বাজার এলাকার সব ছোট-বড় ব্যবসায়ী বিনা চাঁদায় ব্যবসা করতে পারবেন; সরকার ও ঢাকা সিটি কর্পোরেশনের আইন মেনে তারা ব্যবসা করবেন।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-১২ আসনে নির্বাচনী গণসংযোগকালে সাইফুল হক এসব কথা বলেন।

ফার্মগেটের সরকারি বিজ্ঞান কলেজের সামনে থেকে তিনি গণসংযোগ শুরু করে তেজতুরি বাজার হয়ে কারওয়ান বাজার এসে দুটি নির্বাচনী কেন্দ্র উদ্বোধন করেন।

সাইফুল হক আরও বলেন, গত ১৭ বছর ধরে আন্দোলন করে দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা ভোটের অধিকার অর্জন করতে পেরেছি। তাই এবার সচেতনভাবে দেখে, শুনে কোদাল মার্কায় ভোট দিতে হবে। আমরা শুনতে পাচ্ছি কোথাও কোথাও কালো টাকা ছড়ানো হবে।

আসরের নামাজের পর তেজকুনিপাড়া ও মনিপুরী পাড়া এলাকায় গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখেন কোদাল মার্কা প্রতীকের এই প্রার্থী।

গণসংযোগকালে সাইফুল হক বলেন, রাজনীতি আমার জন্য কোনো ব্যবসা নয়, এটি আমার কাছে ইবাদতের মতো। জনগণের কল্যাণ ছাড়া আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই।

তিনি বলেন, ঢাকা-১২ আসনের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এবং অবহেলার শিকার। এই এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের দৌরাত্ম্য ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ক্ষমতায় গেলে এসব অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমার অন্যতম অগ্রাধিকার।

এ সময় তিনি বলেন , ঢাকা-১২ আসনে এত আবর্জনা জমেছে যে, কোদাল দিয়ে পরিষ্কার করা ছাড়া আর কোনো বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কোদাল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান সাইফুল হক।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়, এটি গণতান্ত্রিক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার লড়াই । এই নির্বাচন সন্ত্রাসের বিরুদ্ধে জনগণের অবস্থান জানান দেওয়ার নির্বাচন।

তিনি আরও বলেন, যারা ক্ষমতায় যাওয়ার আগেই হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে হবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X