কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ছরওয়ারের জামিনে স্ত্রীর আনন্দ, সংক্ষুব্ধ জামায়াতের আইনজীবীরা

বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমের স্ত্রী শামীম আরা। ছবি : কালবেলা
বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমের স্ত্রী শামীম আরা। ছবি : কালবেলা

জামায়াতের আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত। আদালতের এই আদেশে আনন্দ প্রকাশ করতে দেখা যায় তার স্ত্রী ও পরিবারের সদস্যদের। অন্যদিকে, জামিনের আদেশে সংক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মামলার বাদীপক্ষের জামায়াতের আইনজীবীরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত উভয় পক্ষের শুনানি শেষে ছরওয়ারে আলমের জামিন মঞ্জুর করেন।

জামিনের খবর শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন ছরওয়ারে আলমের স্ত্রী শামীম আরা। তিনি আদালত চত্বরে সাংবাদিকদের বলেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আদালত বুঝতে পেরেছেন, আমার স্বামী নির্দোষ। এ জন্যই তাকে জামিন দেওয়া হয়েছে।

একই সঙ্গে তিনি দাবি করেন, কোনো নির্দোষ ব্যক্তিকে যেন এভাবে গ্রেপ্তার করে হয়রানি না করা হয় এবং প্রকৃত অপরাধীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করা হোক।

অন্যদিকে জামিনের খবরে ক্ষোভ প্রকাশ করেন বাদীপক্ষের আইনজীবীরা। জামায়াতের আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, মামলার প্রথম দিনেই এমন একটি স্পর্শকাতর বিষয়ে জামিন দেওয়ার বিষয়টি প্রশ্নবিদ্ধ। দেশে সামান্য অপরাধেও রিমান্ড চাওয়া হয়। অথচ এত গুরুতর একটি ঘটনায় রিমান্ড আবেদন না করে জামিন দেওয়া হয়েছে, যা আমাদের জন্য উদ্বেগজনক।

তিনি আরও বলেন, এই ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট। তদন্ত না করেই জামিন দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করব।

ছরওয়ারে আলমের পক্ষে তার আইনজীবী আলমগীর হোসেন জামিন আবেদন করেন। অপরদিকে বাদীপক্ষ তার জামিন বাতিল চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমাণ রেখে পরে জামিন মঞ্জুর করেন।

শুনানিকালে আসামি ছরওয়ারে আলম নিজেকে নির্দোষ দাবি করে আদালতে বলেন, তিনি কোনো ধরনের হ্যাকিং কর্মকাণ্ডে জড়িত নন এবং তদন্তে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৩১ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট হ্যাক করে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট দেওয়া হয়। এ ঘটনায় জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম রাজধানীর হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে মামলা করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X