কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৭ এএম
অনলাইন সংস্করণ

দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি : চরমোনাই পীর

ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করীম। ছবি : সংগৃহীত
ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করীম। ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম দাবি করেছেন, দেশের একমাত্র দল হিসেবে কেবল ইসলামী আন্দোলনই ‘শরিয়া আইন প্রতিষ্ঠার কথা বলছে’।

তিনি বলেন, পুরোনো আইন ও নিয়ম বদলে দেশের একমাত্র দল হিসেবে আমরাই ইসলামি আইন প্রতিষ্ঠার কথা বলেছি। সেই হিসেবে তরুণ ও নতুন ভোটারদেরকে বলব, তোমাদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক। দেশ-জাতি ও মানবতার পক্ষে হোক।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর সমর্থনে বাউফল পাবলিক মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, নির্বাচনের আগে সবাই উন্নয়নের ফুলঝুড়ি আপনাদের সামনে উপস্থিত করে। কিন্তু একদল ক্ষমতায় এলে আরেকদল বাড়িতে থাকতে পারে না। পালিয়ে বেড়াতে হয়। আমি কথা দিচ্ছি, হাতপাখা প্রতীককে আপনারা বিজয়ী করলে কাউকে আর বাড়ি ছাড়া হতে হবে না। দুর্নীতি দূর করা হবে, বিদেশিদের তাবেদারি থেকে মুক্ত হবে দেশ।

মুফতি রেজাউল করীম বলেন, স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এক না। জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ব্যক্তি ও দল সংসদে আইন রচনা করে। সেই আইনে দেশ চলে। ব্যক্তি ভালো হলেও নীতি যদি ভালো না হয়, তাহলে খারাপ নীতিতে দেশ ভালো চলে না।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা পুরোনো আইন ও নিয়মের বিরুদ্ধেই সংগ্রাম করেছিলো। পুরোনো নিয়ম ও আইন বিগত ৫৪ বছরে আমাদের দেশকে কোথায় নিয়েছে তা সবাই জানে। আগামী নির্বাচন জাতির ভাগ্য নির্ধারণ করবে। আগামী নির্বাচনের পরেও যদি আগের আইনে ও নিয়মে দেশ চলে, তাহলে তারুণ্যের রক্ত বৃথা হয়ে যাবে।

কালবেলা/এমএ/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১০

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১১

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১২

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৩

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৫

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৬

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৭

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

২০
X