কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের পক্ষে পিএনপি নেতাদের গণসংযোগ

তারেক রহমানের পক্ষে রাজধানীর গুলশান-১ নম্বর এলাকায় ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতাদের গণসংযোগ | ছবি : কালবেলা
তারেক রহমানের পক্ষে রাজধানীর গুলশান-১ নম্বর এলাকায় ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতাদের গণসংযোগ | ছবি : কালবেলা

ঢাকা-১৭ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেছেন ১২ দলীয় জোটের শরিক প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপি নেতারা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান-১ নম্বর এলাকায় ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটনের নেতৃত্বে এই গণসংযোগ করা হয়।

লিটন বিভিন্ন সড়ক ঘুরে সাধারণ মানুষের কাছে তারেক রহমান তথা ধানের শীষের জন্য ভোট চান। এ সময় তিনি পথচারী, রিকশাচালক, সিএনজিচালক, দোকানি, ফুটপাতের বিক্রেতার হাতে ধানের শীষের মার্কা সম্বলিত নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে ফিরোজ মোহাম্মদ লিটন বলেন, বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। তাই সব ষড়যন্ত্র মোকাবিলা করে আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করতে হবে। মানুষ বিশ্বাস করে, আগামী প্রজন্মের জন্য তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের শুভ সূচনা হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষ দীর্ঘ সাড়ে পনের বছর ভোটাধিকার বঞ্চিত। তারা উন্নয়ন ও অগ্রগতির প্রতীক ধানের শীষে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা মনে করি, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে গণতন্ত্র, সুশাসন ও অগ্রগতির পক্ষে জাতীয়তাবাদী শক্তির বিজয়। ধানের শীষের পক্ষে গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন-পিএনপির মহাসচিব লায়ন আহমেদুর রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা রাশেদ রহমান, যুগ্ম মহাসচিব টি এম কামরুল হাসান হৃদয়, কেন্দ্রীয় নেতা আজিজুল হাওলাদার, সজীব হোসেন, রফিক খানসহ গুলশান থানা পিএনপির নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X