কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

ভোট কারচুপির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : সালাম

বিএনপির নির্বাচনী প্রচারণাকালে আবদুস সালাম। ছবি : কালবেলা
বিএনপির নির্বাচনী প্রচারণাকালে আবদুস সালাম। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের দলীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম বলেছেন, যারা ভোট কারচুপি বা ষড়যন্ত্রের কথা ভাবছেন, তাদের বলব- অতীতের মতোই যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের জনগণ রুখে দাঁড়াবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর-১৪ নম্বরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে নির্বাচনী প্রচারণাকালে এক পথসভায় এমন মন্তব্য করেন তিনি।

সালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছিলেন, আজও তেমন নেতৃত্ব প্রয়োজন। আর দেশের জন্য তেমন নেতৃত্ব দিতে পারেন একমাত্র তারেক রহমান।

তিনি বলেন, বর্তমানে দেশ ঠিকভাবে চলছে না। এই দেশকে পরিচালনা করার জন্য জনগণ ইতোমধ্যেই তারেক রহমানকে বেছে নিয়েছে। তারেক রহমান তার বাবা ও মায়ের মতোই দেশকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নেবেন।

আবদুস সালাম বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানি ও দুর্নীতি বন্ধ হবে এবং গণমানুষ তাদের অধিকার ফিরে পাবে। একই সঙ্গে এই অঞ্চলের রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানির সমস্যা সমাধান হবে।

তিনি আরও বলেন, তারেক রহমান নির্বাচিত হলে তিনি আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন- এমনটাই জনগণের প্রত্যাশা। প্রধানমন্ত্রী হলে এই অঞ্চলের মানুষের অভাব ও অভিযোগ সবার আগে তিনি দূর করবেন বলে এখানকার মানুষ বিশ্বাস করে। এই এলাকার মানুষ কোনো এমপিকে নয়, প্রধানমন্ত্রীকে নির্বাচিত করতে চায়।

নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নাজিম উদ্দিন আলম বলেন, ঢাকা-১৭ আসন থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছেন। এই এলাকার মানুষ অত্যন্ত ভাগ্যবান যে তারেক রহমান এই আসনে নির্বাচন করছেন, যিনি আগামীতে প্রধানমন্ত্রী হবেন।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি মানবিক রাষ্ট্র গঠন করা হবে, যেখানে জনগণের অধিকার থাকবে। থাকবে আইন ও বিচার বিভাগের স্বাধীনতা। সব দেশের সাথে সুসম্পর্ক থাকবে। কিন্তু রাষ্ট্রের স্বার্থে কারো সাথে আপস করা হবে না।

সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল, তার অন্যতম কারিগর ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করছেন। নতুন বাংলাদেশকে গড়তে হলে ধানের শীষকে দরকার। বাংলাদেশকে বিনির্মাণে আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষেকে বিজয়ী করতে হবে।

তিনি আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সবাই ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষে ভোট দেবেন। আমাদের নেতা তারেক রহমান দেশ ও জনগণকে নিয়ে পরিকল্পনা করেছেন। বিএনপি ক্ষমতায় এলে এসব পরিকল্পনা তিনি বাস্তবায়ন করবেন, ইনশাআল্লাহ।

প্রচার দলের সাধারণ সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, প্রচার দলের সহ-সভাপতি আজিজুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবির হাসান মৃধা, সহ-আন্তর্জাতিক সম্পাদক রুবেল হৃদয়, সহ-অর্থসম্পাদক কামাল উদ্দিন আহমদ, কেন্দ্রীয় নেতা রহমত উল্লাহ, আজমেনী জাফর ইকবাল কামাল উদ্দিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১০

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১১

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১২

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৩

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৪

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৫

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৬

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৭

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৯

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

২০
X