কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ এএম
অনলাইন সংস্করণ
ঢাকা-৫, ৬, ৭, ৮ ও ৯

ধানের শীষের পক্ষে সমমনা জোটের নির্বাচনী প্রচারণা

ধানের শীষের পক্ষে সমমনা জোটের নির্বাচনী প্রচারণা। ছবি: কালবেলা
ধানের শীষের পক্ষে সমমনা জোটের নির্বাচনী প্রচারণা। ছবি: কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর পাঁচটি সংসদীয় আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা। প্রচারণার শেষ দিনে সোমবার (০৯ ফেব্রুয়ারি) ঢাকা-৫, ৬, ৭, ৮ ও ৯ আসনে দিনব্যাপী এই প্রচারণা চালান তারা।

প্রচারণাকালে জোট নেতারা ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষের জন্য ভোট চান। এ সময় তারা পথচারী, দোকানি, ফুটপাতের বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে ধানের শীষের মার্কা সংবলিত নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রচারণাকালে সমমনা জোটের প্রধান সমন্বয়কারী খন্দকার লুৎফর রহমান বলেন, দেশের ১৮ কোটি মানুষ তারেক রহমানের উপর আস্থা রেখেছে। সুতরাং আসন্ন নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষের প্রার্থী বিজয়ী হবে।

গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী বলেন, সাধারণ মানুষ বিশ্বাস করে- তারেক রহমানের নেতৃত্বে একটি দুর্নীতি ও দুঃশাসনমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। তাই মানুষ সারা দেশে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে। এ সময় তিনি আসন্ন নির্বাচনে ‘উন্নয়ন ও অগ্রগতির প্রতীক’ হিসেবে ধানের শীষকে বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সমমনা জোটের মুখপাত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এসএম শাহাদাত বলেন, বিগত ১৭ বছরে দেশে ব্যাপক দুর্নীতি, উন্নয়নের নামে লুটপাট এবং বিদেশে টাকা পাচার করা হয়েছে। নির্বাচনে বিএনপি বিজয়ী হলে সেই পাচারকৃত টাকা তারেক রহমানের নেতৃত্বে দেশে ফেরত আনা হবে। আর ফেরতকৃত টাকা দেশে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে ব্যবহৃত হবে। তাই নতুন প্রজন্মের নতুন ভোটারদেরকে নিশ্চিন্ত মনে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

প্রচারণার সময় উপস্থিত ছিলেন- জোটভুক্ত এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ব্যারিস্টার নাসিম খান, ডিএলের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, এনডিপির চেয়ারম্যান আবদুল্লাহ আল হারুন সোহেল, মহাসচিব আবু সৈয়দ, জাকির হোসেন রিয়াজ, রেদওয়ান মর্তুজা, আবদুল বারিক, জামিল আহম্মেদ, সাইফুল আলম, সুরাইফুল ইসলাম মাহফুজ, সোহেল চৌধুরী, আ হ ম জহির হোসেন হাকিম, সাকিব খান প্রমুখ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X