কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নিজেকে ভোট দিতে পারবেন না দুই আলোচিত প্রার্থী

নিজেকে ভোট দিতে পারবেন না দুই আলোচিত প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকার দুটি গুরুত্বপূর্ণ আসনের দুই আলোচিত প্রার্থী নিজেদের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না। তারা হলেন-ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা এবং ঢাকা-১৩ আসনের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ।

আগামীকাল ১২ ফেব্রুয়ারি হতে যাওয়া নির্বাচনে ঢাকার দুটি গুরুত্বপূর্ণ আসনে দুই আলোচিত প্রার্থী নিজেদের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না। তারা লড়ছেন যে আসনে, সেখানে তারা ভোটার নন। ফলে ব্যালট পেপারে নিজেদের প্রতীকে ভোট দেওয়া নিয়ে এমন ব্যতিক্রমী পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এই দুই প্রার্থীরা হলেন, ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা এবং ঢাকা-১৩ আসনের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ।

ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মাওলানা মামুনুল হক। কিন্তু ববি হাজ্জাজ এই আসনের ভোটার নন। তার নাম রয়েছে ঢাকা-১৭ আসনের ভোটার তালিকায়।

ইসি সংশ্লিষ্ট সূত্র জানা যায়, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ৩ নম্বর কেন্দ্রটি ববি হাজ্জাজের ভোটকেন্দ্র। সেখানে তার ভোটার ক্রমিক নম্বর ৬৭৮২। আইন অনুযায়ী, একজন প্রার্থী দেশের যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারলেও ভোট দিতে হয় তার নিজ এলাকায়। এ নিয়ে ঢাকা-১৩ আসনের আদাবর, শ্যামলী ও মোহাম্মদপুর এলাকার ভোটারদের মধ্যে নানা আলোচনা চলছে।

এদিকে ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ আলোচনায় রয়েছেন তরুণ চিকিৎসক তাসনিম জারা। নির্বাচনী প্রচারণায় তিনি নিজেকে এই আসনের ‘ঘরের মেয়ে’ হিসেবে পরিচয় দিলেও বাস্তবে তিনি এই আসনের ভোটার নন।

ইসির ওয়েবসাইট ও ভোটার স্লিপ অ্যাপস অনুযায়ী, তাসনিম জারা ঢাকা-১১ আসনের নিবন্ধিত ভোটার। সেখানে তার ভোটকেন্দ্র নম্বর ৮০ এবং কেন্দ্রের নাম প্রাইম স্কুল অ্যান্ড কলেজ (খিলগাঁও বি-জোন পূর্ব)। নির্বাচনী আইন অনুযায়ী সেখানেই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

জানা যায়, তিনি বর্তমানে পরীবাগে বসবাস করছেন এবং এর আগে গুলশানে থাকতেন।

এ বিষয়ে জানতে তাসনিম জারাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তার নির্বাচনি টিমের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

১০

বিশ্ব রক্তদাতা দিবস আজ

১১

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

১২

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৩

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

১৪

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

১৫

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

১৬

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১৭

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১৮

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১৯

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

২০
X