বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সা‌কিব শাহ‌রিয়ার খান বিজয়‌। ছবি : সংগৃহীত
সা‌কিব শাহ‌রিয়ার খান বিজয়‌। ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনট পৌর ছাত্রলী‌গের সভাপতি সা‌কিব শাহ‌রিয়ার খান বিজয়‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। রোববার (১৪ জুন) সকা‌লে তা‌কে বগুড়া আদাল‌তের মাধ‌্যমে কারাগা‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এর আগে শ‌নিবার (১৩ জুন) দিবাগত রাত সা‌ড়ে ১২টার দিকে পৌর এলাকার প‌শ্চিম ভরনশাহী গ্রা‌মে তার বা‌ড়ির সাম‌নে থেকে গ্রেপ্তার করা হয়। বিজয় ওই গ্রা‌মের প্রয়াত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম খান আজাদের ছেলে।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম ব‌লেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচ‌নে বিএন‌পি ম‌নো‌নিত প্রার্থী গোলাম মো. সিরা‌জের নির্বাচনী প্রচারণার গা‌ড়ি বহ‌রে হামলা, ভাঙচুর ও অগ্নিসং‌যো‌গের অভিযো‌গে ২০২৪ সা‌লের ৭ অক্টোবর ধুনট থানায় এক‌টি মামলা হয়। ওই মামলায় অজ্ঞাত আসামি হি‌সে‌বে ছাত্রলীগ নেতা বিজয়‌কে গ্রেপ্তার করা হয়ে‌ছে। রোববার সকা‌লে তা‌কে আদাল‌তের মাধ‌্যমে কারাগা‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এর আগে গত বছরের ৩০ ন‌ভেম্বর মধ‌্যরা‌তে ভূবনগাঁতী এলাকায় মশাল মি‌ছিল, দলীয় নেতাকর্মী‌দের উপর কক‌টেল হামলার অভিযো‌গে এনে মামলা ক‌রেন ছাত্রদল নেতা রাজু আহ‌মেদ। ওই মামলায় অজ্ঞাত আসামি হি‌সে‌বে ২৮ ডি‌সেম্বর ছাত্রলীগ নেতা সা‌কিব শাহ‌রিয়ার খান বিজয়‌কে গ্রেপ্তার ক‌রে পু‌লিশ। ৩ মাস কারাভোগ শেষে তিনি গত ১ মার্চ জা‌মি‌নে মুক্তি পে‌য়ে‌ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X