কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

সারজিস আলমকে নিয়ে নাহিদ ইসলামের বার্তা

সারজিস আলমকে নিয়ে নাহিদ ইসলামের বার্তা

পঞ্চগড়-১ আসনে পরিবর্তনের আহ্বান জানিয়ে পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলমের পক্ষে বার্তা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সারজিস আলমকে তারুণ্যের অকুতোভয় প্রতিনিধি হিসেবে উল্লেখ করেন।

পোস্টে নাহিদ ইসলাম লেখেন, পঞ্চগড়-১ আসনের দীর্ঘদিনের অবহেলা, নদী ভাঙন এবং সীমান্ত নিরাপত্তা সংকট নিরসনে এবার জোরালো পরিবর্তন প্রয়োজন। তার মতে, রাজপথের লড়াই থেকে উঠে আসা পরীক্ষিত সৈনিক সারজিস আলম কেবল একজন প্রার্থী নন, বরং তিনি এই জনপদের অধিকারহীন মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর।

তিনি আরও দাবি করেন, দখলদারি, দুর্নীতি ও মাফিয়াতন্ত্রের হাত থেকে পঞ্চগড়ের নদী ও জমি রক্ষা এবং কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সারজিস আলম আপসহীন অবস্থানে রয়েছেন। পাশাপাশি মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকারের কথাও উল্লেখ করেন তিনি।

পঞ্চগড়কে একটি আধুনিক ও মর্যাদাপূর্ণ জনপদে রূপান্তরের লক্ষ্যে শাপলা কলি প্রতীকে সারজিস আলমকে বিজয়ী করার আহ্বান জানান নাহিদ ইসলাম।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X