কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৯ এএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৩ এএম
অনলাইন সংস্করণ

সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়, উৎসবের আমেজ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। ভোরের কুয়াশা কাটতে না কাটতেই হাতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে কেন্দ্রমুখী হন নারী-পুরুষ ভোটাররা। অনেকেই নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর পর থেকেই কেন্দ্রগুলোতে ছিল প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ। ভোটাধিকার প্রয়োগকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করে বিভিন্ন এলাকায়।

রাজধানীর কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে আছেন। কেন্দ্রের ভেতরে প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তারা ব্যালট বাক্স সিলগালা এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভোটগ্রহণ শুরু করেন। জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের পর ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

বনানী এলাকার একটি কেন্দ্রে ভোট দিতে আসা এক ভোটার বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে। সকালেই এসে ভোট দিয়ে দায়িত্ব শেষ করতে চাই।”

নির্বাচন কমিশন জানিয়েছে, সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক বাহিনী সদস্য। রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাজারো সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার ও অন্যান্য বাহিনী সদস্যরা মাঠে রয়েছেন।

নির্বাচনী অপরাধ দমনে বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। কমিশন আশা প্রকাশ করেছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X