তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা

ছবি :  সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে ১৭৭টি ভোটকেন্দ্রের ফলাফল শেষে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী কামরুজ্জমান কামরুল। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭১ হাজার ১৫৫ ভোট বেশি পেয়ে বিজয় হওয়ার তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারি) রাত ৯টায় ১৭৭টি কেন্দ্রের ফলাফল সিট অনুযায়ী এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে কামরুজ্জমান কামরুল পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৫৬১ ভোট। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমদ পেয়েছেন ৯০ হাজার ৪০৬ ভোট।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সবকটি কেন্দ্রের ফলাফল একত্রিত করার পর এ বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে। তবে চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের মাধ্যমে নিশ্চিত হবে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

এ আসনে চারটি উপজেলার ২৩টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১৭৭টি। মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৫৫৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৬ হাজার ১৮৫ জন, নারী ২ লাখ ৪৫ হাজার ৩৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। সকাল ৭টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১০

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১১

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৩

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৪

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৫

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৬

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৮

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৯

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

২০
X