কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৫ এএম
অনলাইন সংস্করণ

জামায়াতের তিন শীর্ষ নেতার পরাজয়

জামায়াতের তিন শীর্ষ নেতা। ছবি : সংগৃহীত
জামায়াতের তিন শীর্ষ নেতা। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ইতোমধ্যে কয়েকটি আসনের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন শীর্ষ নেতা পরাজিত হয়েছেন।

পরাজিতদের মধ্যে দুজন উল্লেখযোগ্য ব্যবধানে হেরেছেন, যদিও তাদের বিজয় নিয়ে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আশাবাদ ছিল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুযারি) রাতে প্রাপ্ত বেসরকারি ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।

আলোচিত পরাজিত প্রার্থীরা হলেন—জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও আইনজীবী শিশির মনির।

বিএনপি প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে মিয়া গোলাম পরওয়ার হেরেছেন প্রায় তিন হাজার ভোটে। হামিদুর রহমান আযাদ পরাজিত হয়েছেন ২৮ হাজার ভোটে এবং শিশির মনিরের ব্যবধান দাঁড়িয়েছে ৩৯ হাজার ভোটে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড় বাড়ে। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ভোটাররা দেশের ভবিষ্যৎ নির্ধারণে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X