কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০ এএম
অনলাইন সংস্করণ

জোরেশোরে চলছে পোস্টাল ব্যালট গণনা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭ পোস্টাল ব্যালট গণনা করছে নির্বাচন কমিশন। কমিশনের ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য দিয়েছেন।

জানানো হয়েছে, বৃহস্পতিবার সারা দিন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণের পর চলছে গণনার কাজ। এগিয়ে নেওয়া হচ্ছে পোস্টাল ব্যালট গণনার কাজও।

পোস্টাল ব্যালটের অ্যাপের তথ্য বলছে, ৫ লাখ ৪৪ হাজার ৩৮০ জন প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। তার মধ্যে ৫ লাখ ৩৮ হাজার ৩৭০ জন ভোট দিয়ে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেন।

দেশে ও দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেন, যাদের অর্ধেকের বেশি প্রবাসী।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করেন। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ ছিল।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১০

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১১

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১২

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৩

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৪

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৫

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৬

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৭

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১৮

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১৯

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

২০
X