কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬ এএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৩ এএম
অনলাইন সংস্করণ

অবিলম্বে দেশের নৈরাজ্য বন্ধের আহ্বান আসিফ মাহমুদের

বিক্ষোভ শেষে কথা বলছেন আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত
বিক্ষোভ শেষে কথা বলছেন আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত

নির্বাচনের পর সারা দেশে নৈরাজ্য ও জুলুমতন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সাথে এসব অন্যায়-অবিচার অবিলম্বে বন্ধের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। অন্যথায় দলটিকে শেখ হাসিনার পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি হুঁশিয়ারি প্রদান করেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীতে বিএনপির ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে এনসিপি আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘আধিপত্যবাদের বিরুদ্ধে সার্বভৌমত্বের পক্ষে আমরা এই নির্বাচনে আপনাদের থেকে ম্যান্ডেট চেয়েছি। আপনারা ম্যান্ডেট দিয়েছেন। আমরা সেই ম্যান্ডেটের সম্মান অক্ষুণ্ণ রাখব। নরেন্দ্র মোদি যদি বাংলাদেশে কোনো সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে, তাহলে আমাদের ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না।’

বক্তব্যে তিনি ১১ দলীয় জোটের নারী সমর্থকদের ওপর নির্যাতনের অভিযোগ আনেন। তিনি বলেন, এবার এনসিপি এবং ১১ দলীয় জোটকে আমাদের মা-বোনেরা সমর্থন দিয়েছেন। তারা আগামীর বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে নিরাপদ বলে সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের শাস্তি হিসেবে বিএনপি ক্ষমতায় আসার আগেই তাদেরকে বিভিন্ন জায়গায় ধর্ষণ এবং নানা ধরনের হুমকি দিচ্ছে।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘বাংলাদেশের ৪৬ শতাংশ জনগণ আপনাদেরকে ভোট দেয়নি। এই মা-বোন এবং তরুণদের বাদ দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না। আপনারা যদি দমন-পীড়নের মাধ্যমে বাংলাদেশে আবারও মাফিয়াতন্ত্র ও ফ্যাসিবাদ কায়েম করতে চান, তাহলে আপনাদের সামনে শেখ হাসিনার উদাহরণ জ্বলজ্বল করে জ্বলছে।’

বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে আসিফ মাহমুদ বলেন, ‘অনেকে বলছে শপথ নেওয়ার পরে নাকি দেখে নেবে। তাদেরকে আমরা সতর্ক করতে চাই, আপনারা শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনাদের নেতাদেরও শেখ হাসিনার মতো পরিণতি হোক– তা যদি না চান, তবে এই ধরনের কার্যক্রম থেকে সরে আসতে হবে।’

তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী নির্বাচিত সরকারের কাছে নির্বাচনের পর সংঘটিত সব হামলা, লুটপাট ও ধর্ষণের বিচার নিশ্চিত করার দাবি জানান।

পরিশেষে তিনি বলেন, ‘দেশের জনগণকে সঙ্গে নিয়ে জনকল্যাণের জন্য কাজ করবেন, জুলুমতন্ত্রের শিকার ব্যক্তিদের আশীর্বাদপুষ্ট হয়ে দেশ শাসনের স্বপ্ন দেখবেন না– এটাই আমাদের প্রত্যাশা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১০

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১১

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১২

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৩

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৪

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৫

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৬

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৭

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৮

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৯

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

২০
X