কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ এএম
অনলাইন সংস্করণ

নিজের ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন নবনির্বাচিত এমপি জাহাঙ্গীর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নির্বাচনের দুই দিন পরই নিজের ব্যানার-ফেস্টুন অপসারণের কাজ শুরু করেছেন ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। পরিবেশদূষণ রোধ ও জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে এসব নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ করছেন তিনি।

ঢাকা-১৮ আসনের উত্তরার বিভিন্ন এলাকায় রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নেতা-কর্মীদের নিয়ে ব্যানার-ফেস্টুন অপসারণের কার্যক্রম চালান নবনির্বাচিত এমপি জাহাঙ্গীর হোসেন।

পরিবেশ রক্ষা করা তার অন্যতম নৈতিক দায়িত্ব উল্লেখ করে জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, ‘ব্যানার-ফেস্টুন লাগানো আইনত দণ্ডনীয় না হলেও, এটি পরিবেশের ওপর চাপ সৃষ্টি করে। যেহেতু আমার প্রয়োজনে এই প্রচারসামগ্রী লাগানো হয়েছে, তাই জনগণের ভোগান্তি কমাতে সেগুলো সরিয়ে ফেলার দায়িত্বও আমার।’

জাহাঙ্গীর হোসেন জানান, এর আগেও বড় কোনো রাজনৈতিক সমাবেশের পর তাঁরা একইভাবে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা ও কাজের অগ্রাধিকারের কথা তুলে ধরে এস এম জাহাঙ্গীর জানান, ঢাকা-১৮ আসনের জন্য তাঁর প্রথম ও প্রধান লক্ষ্য হলো সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। তিনি বলেন, ‘মানুষ সবার আগে নিরাপত্তা চায়। সমাজকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে আমি এই নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এটি নিশ্চিত হলে অন্যান্য সমস্যার সমাধান সহজ হবে।’

ঢাকা-১৮ আসনকে একটি আধুনিক ও পরিষ্কার-পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তোলার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত এই প্রতিনিধি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১১

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১২

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৩

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৪

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৫

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৬

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৭

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৮

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৯

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

২০
X