কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৩ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতার পর থেকে অর্থমন্ত্রী যারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্বাধীনতার পর দেশে এখন পর্যন্ত ২২ জন অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন। এবার অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সেখানেই শপথ নেন নতুন অর্থমন্ত্রীও।

তার সামনে রয়েছে বড় কিছু চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। খেলাপি ঋণ কমাতে হবে। ব্যাংক খাতে আনতে হবে সংস্কার।

এর আগে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

তবে আপনি জানেন স্বাধীনতার পর থেকে এখন পযর্ন্ত কে কে অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন? বা সে কতবার এই অর্থমন্ত্রী হয়েছেন?

চলুন জেনে নেওয়া যাক-

সদ্য নির্বাচনের আগে এ পর্যন্ত দেশে ২২ জন অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন। এই তালিকায় আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের মতো সরকারপ্রধানও।

স্বাধীনতার পর দেশের প্রথম অর্থমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। তিনি ১৯৭২ সালের জানুয়ারি থেকে ১৯৭৩ সালের মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

সবচেয়ে বেশি তিন মেয়াদে দঅর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন এম সাইফুর রহমান ও আবুল মাল আবদুল মুহিত। জিয়াউর রহমানের আমলে (১৯৮০–১৯৮২) একবার এবং খালেদা জিয়ার দুই আমলে (১৯৯১–১৯৯৬ ও ২০০১–২০০৬) আরও দুই মেয়াদে দায়িত্বে ছিলেন এম সাইফুর রহমান। তার সময়ে অর্থনীতিতে বেশ কিছু সংস্কার হয়। বাংলাদেশে প্রথম ভ্যাট আইনও চালু হয় তখন।

১৯৯৬–২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রী ছিলেন শাহ এ এম এস কিবরিয়া। তার সময়ে ব্যাংক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনা হয়।

সর্বশেষ আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে (২০০৯–২০১৪ ও ২০১৪–২০১৮) অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আবদুল মুহিত। এর আগে এরশাদ সরকারের সময়ও তিনি একই দায়িত্ব পালন করেন। সব মিলিয়ে তিনি ১২টি বাজেট পেশ করেন, যা একটি রেকর্ড। এ ছাড়া এম সাইদুজ্জামান অর্থ উপদেষ্টা ও অর্থমন্ত্রী—দুই দায়িত্বই পালন করেছেন।

এবার দেখা যাক, কারা অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন—

১. তাজউদ্দীন আহমদ (১৩–০১–১৯৭২ থেকে ১৬–০৩–১৯৭৩)

২. শেখ মুজিবুর রহমান (১৬–০৩–১৯৭৩ থেকে ১৫–০৮–১৯৭৫)

৩. ইউসুফ আলী (২০–০৮–১৯৭৫ থেকে ৯–১১–১৯৭৫)

৪. জিয়াউর রহমান (১০–১১–১৯৭৫ থেকে ১৪–০৪–১৯৭৯)

৫. মির্জা নুরুল হুদা (১৫–০৪–১৯৭৯ থেকে ২৪–০৪–১৯৮০)

৬. এম সাইফুর রহমান (২৫–০৪–১৯৮০ থেকে ১১–০২–১৯৮২)

৭. ফসিহ উদ্দিন মাহতাব (১২–০১–১৯৮২ থেকে ২৬–০৩–১৯৮২)

৮. আবুল মাল আবদুল মুহিত (৩১–০৩–১৯৮২ থেকে ০৯–০১–১৯৮৪)

৯. এম সাইদুজ্জামান (০৯–০১–১৯৮৪ থেকে ২৯–১১–১৯৮৬)

১০. এম সাইদুজ্জামান (৩০–১১–১৯৮৬ থেকে ২৬–১২–১৯৮৭)

১১. এ কে খন্দকার (২৮–১২–১৯৮৭ থেকে ২২–০৩–১৯৯০)

১২. এম এ মুন'এম (২২–০৩–১৯৯০ থেকে ০৬–১২–১৯৯০)

১৩. কফিলউদ্দিন মাহমুদ (১০–১২–১৯৯০ থেকে ২৭–১২–১৯৯০)

১৪. রেহমান সোবহান (উপদেষ্টা) (২৭–১২–১৯৯০ থেকে ২০–০৩–১৯৯১)

১৫. সাইফুর রহমান (২০–০৩–১৯৯১ থেকে ৩০–০৩–১৯৯৬)

১৬. ওয়াহিদউদ্দিন মাহমুদ (উপদেষ্টা) (৩০–০৩–১৯৯৬ থেকে ২৩–০৬–১৯৯৬)

১৭. শাহ এ এম এস কিবরিয়া (২৩–০৬–১৯৯৬ থেকে ১৫–০৭–২০০১)

১৮. এম হাফিজ উদ্দিন খান (উপদেষ্টা) (১৬–০৭–২০০১ থেকে ১০–১০–২০০১)

১৯. সাইফুর রহমান (১০–১০–২০০১ থেকে ২৮–১০–২০০৬)

২০. আকবর আলি খান (উপদেষ্টা) (৩১–১০–২০০৬ থেকে ১২–১২–২০০৬)

২১. সোয়েব আহমেদ (১৩–১২–২০০৬ থেকে ১১–০২–২০০৭)

২২. এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম (১৪–০১–২০০৭ থেকে ০৬–০১–২০০৯)

২৩. আবুল মাল আবদুল মুহিত (০৬–০১–২০০৯ থেকে ১১–০১–২০১৪)

২৪. আবুল মাল আবদুল মুহিত (১২–০১–২০১৪ থেকে ০৭–০১–২০১৯)

২৫. আ হ ম মুস্তফা কামাল (০৭–০১–২০১৯ থেকে ১০–০১–২০২৪)

২৬. আবুল হাসান মাহমুদ আলী (১১–০১–২০২৪ থেকে ০৫–০৮–২৪)

২৭. সালেহউদ্দিন আহমেদ (০৮–০৮–২০২৪ থেকে ১৭–০২–২০২৬)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইট ডিরেক্টরকে নিয়ে নির্বাচন মাঠে মুক্তি

কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না : মনিরুল হক

উঠানের ঘাস খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, প্রতিবাদ করে প্রাণ গেল গৃহবধূর 

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে সরকার : তথ্যমন্ত্রী

স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স, হতাশ করবে ব্রাজিল

সাড়া ফেলেছে ‘আহত ফুলের গল্প’, প্রশংসায় রিয়া-তন্ময়

তুরাগে বস্তাবন্দি মরদেহ / হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, হত্যার রহস্য উদঘাটন

৬১৭৫ গ্রাম সোনায় মোড়ানো বিশ্বকাপ ট্রফি, দাম শুনলে চমকে যাবেন

জ্বালানি ও বিদ্যুৎ সংকটে অন্ধকারে ডুবছে কিউবা

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯

১০

গুচ্ছে প্রথম পর্যায়ে মনোনীতদের প্রাথমিক ভর্তি শুরু ৭ জুন

১১

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

রামিসা হত্যা / দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করা হবে: ডেপুটি স্পিকার

১৩

মাটি ও পরিবেশ বিবেচনা করে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী

১৪

বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে : আসিফ মাহমুদ 

১৫

সমালোচনার মুখে ‘পানি ব্যবসা নিয়ে’ সিদ্ধান্ত বদলাল ফিফা

১৬

বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে : তথ্য উপদেষ্টা

১৭

ছয় নবজাতকের মৃত্যু : আদ-দ্বীন বন্ধের বিপক্ষে ভুক্তভোগী পরিবার

১৮

২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময়

১৯

যুবদল নেতার ওপর ককটেল হামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার 

২০
X