বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৩:২৯ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: চট্টগ্রামে অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: কালবেলা
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: কালবেলা

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সরকারের সব ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রামের পতেঙ্গার মাইজপাড়া মাহমুদুন নবী চৌধুরী স্কুলসংলগ্ন এলাকায় এবং হাদীপাড়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বন্যার শুরু থেকেই সরকার দুর্গত মানুষের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি প্রায় ৪০ হাজার মানুষের জন্য রান্না করা খাবারের ব্যবস্থাও করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম চলমান থাকবে।

তিনি জানান, জরুরি ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করা হবে, যাতে তারা দ্রুত কৃষিকাজে ফিরতে পারেন।

অর্থমন্ত্রী আরও বলেন, বন্যা-পরবর্তী সময়ে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি ও পানিবাহিত রোগ মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসাসামগ্রী এবং স্বাস্থ্যসেবার পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।

ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বন্যাকবলিত এলাকার পরিস্থিতি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে চন্দনাইশ, দোহাজারী ও সাতকানিয়ার উদ্দেশে রওনা হন।

কালবেলা/এমএইচ/আরএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X