কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৩ এএম
অনলাইন সংস্করণ

বহুভাষা ও বহুসংস্কৃতির বাংলাদেশ গড়ে তুলতে হবে : নাহিদ ইসলাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, বহুভাষা ও বহুসংস্কৃতির বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে একথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, বাংলা ভাষা আমাদের আত্মপরিচয় এবং জাতীয় সংগ্রামের প্রতীক। তবে এককেন্দ্রীক, সংকীর্ণ বাঙালি জাতীয়তাবাদ বাংলার সম্ভাবনাকে দীর্ঘদিন ধরে সীমিত করেছে। বাংলা কখনো একরৈখিক ভাষা ছিল না; এটি সবসময় সমন্বয়, সংলাপ এবং সভ্যতা নির্মাণের ভাষা। বাংলার প্রকৃত ঐতিহ্য হলো বৈচিত্র্যকে ধারণ করা এবং বহুত্বকে শক্তি হিসেবে ব্যবহার করা।

তিনি আরও বলেন, বাংলা তখনই প্রকৃত অর্থে বিকশিত হবে, যখন দেশে বহুভাষিক ও বহুসাংস্কৃতিক পরিবেশ গড়ে উঠবে। যে ভাষা নিজেকে সীমাবদ্ধ করে, অন্য ভাষা ও সংস্কৃতির সঙ্গে কোনো সংযোগ রাখে না, সেই ভাষা শক্তি হারায় এবং সময়ের সঙ্গে দুর্বল হয়ে যায়। কিন্তু যে ভাষা আত্মবিশ্বাসের সঙ্গে অন্য ভাষার সঙ্গে সংলাপে আসে, অন্য সংস্কৃতির সঙ্গে মিলিত হয়, সেই ভাষাই সবসময় শক্তিশালী, সমৃদ্ধ এবং জীবন্ত থাকে।

তিনি বলেন, আরবি, ফারসি, উর্দু, সংস্কৃত, পালি, ইংরেজি এমনকি চাকমা, মারমা ও অন্যান্য জনজাতির ভাষা—সবই বাংলার ইতিহাস ও সংস্কৃতির অংশ। চর্যাপদের পালি-বৌদ্ধ ঐতিহ্য, বৈষ্ণব পদাবলীর সংস্কৃতিগভীর রস, আরবি-ফারসির শব্দভাণ্ডার, সুফি সাহিত্য এবং উপনিবেশ-পরবর্তী ইংরেজি জ্ঞানতন্ত্র এসব মিলিয়ে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে উঠেছে। আঞ্চলিক রূপ যেমন সিলেটী কিংবা চাঁটগাইয়াই আমাদের সম্ভাবনার অংশ। বহুভাষিক ঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চা আমাদেরকে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে নেতৃত্বের দিকে এগিয়ে নেবে। আমাদের করণীয় হচ্ছে- ১. রাষ্ট্রভাষা হিসেবে বাংলার পূর্ণ বিকাশ নিশ্চিত করা ২. প্রতিটি জনগোষ্ঠীর মাতৃভাষার মর্যাদা সংরক্ষণ করা ৩. আন্তর্জাতিক জ্ঞান অর্জনের জন্য বিদেশি ভাষার দক্ষতা তৈরি করা ৪. ঐতিহাসিক, ধর্মীয় ও আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখা বাংলাদেশ হবে বহুভাষিক ও বহুসাংস্কৃতিক দেশ, যেখানে বৈচিত্র্য, সংলাপ এবং ঐতিহ্য ও আধুনিকতার মিলনই আমাদের জাতির মূল শক্তি হবে। ইনকিলাব জিন্দাবাদ!

কালবেলা/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে স্ট্যাটাসের পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুকুরে ভাসছিল মরদেহ

একাধিক বিয়ের জন্য যে শর্ত দিয়েছে ইসলাম

হঠাৎ বিশ্ববাজারে কমল তেলের দাম

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিকোটিন পাউচ বাজারজাতকরণে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার

সরে দাঁড়ানোর সময় নিয়েও ভাবতে হবে: এমি মার্তিনেজ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজারো সেন্ট্রিফিউজ পর্বতের ভূগর্ভে সরিয়ে নিয়েছে ইরান

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

১০

বিশ্ববাজারে স্বর্ণের পর বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট’

১২

পুকুরে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

১৩

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

১৫

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

১৬

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

১৭

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

১৮

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

১৯

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষ, আহত মা-মেয়ে

২০
X