কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সেই এমপিকে পদত্যাগের আহ্বান ইসলামী আন্দোলনের

হাতপাখা। ছবি : সংগৃহীত
হাতপাখা। ছবি : সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সংসদ সদস্যের (এমপি) গাড়িবহরের ধাক্কায় একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সেই এমপিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।

গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশের এমপি-মন্ত্রী ও রাজনৈতিক নেতারা দাপট ও কর্তৃত্ব দেখানোর জন্য গাড়ির বহর নিয়ে তুমুল গতিতে পথ চলে। ফলে এটি নিছকই দুর্ঘটনা না, বরং হত্যাকাণ্ড। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের প্রত্যাশিত সুন্দর ও সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতায় কক্সবাজার-২ এর এমপিকে পদত্যাগ করার আহ্বান করছি। বিএনপি নেতৃত্বকে বলব, উনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে পদচ্যুত করুন।

তিনি আরও বলেন, কক্সবাজার-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের চাপায় নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদের মৃত্যু আমাদের হৃদয়ে কম্পন তুলেছে। তার মায়ের হাহাকার আমাদের অশ্রুসজল করে তুলেছে।

বিবৃতিতে তিনি বলেন, শিশুটি মারা যাওয়ার পর সংসদ সদস্য ঘাতক গাড়িটি ছাড়াতে তৎপর ছিলেন এবং স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে সেই গাড়ি জনতার হাত থেকে ছাড়িয়েও নিয়ে গেছেন। পুরো ঘটনায় নির্মমতা, দায়িত্বহীনতা ও দাম্ভিকতার উৎকট প্রকাশ ঘটেছে। আমরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই।

নিহত শিশুর পরিবারের প্রতি শোক জানিয়ে তিনি বলেন, একটি শিশুর মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। কিন্তু এমন একটি নির্মম ঘটনার পর জাতীয় সংসদে ওই সংসদ সদস্যের কথা বলার নৈতিক অধিকার নেই।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১০

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১১

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১২

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৩

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৪

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৫

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৬

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৭

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৯

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০
X