কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৪ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে কেক কাটলেন পলক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে কেক কাটলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : কালবেলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে কেক কাটলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে কেক কাটলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ বৃহস্পতিবার আইসিটি বিভাগ প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় স্মার্ট চিলড্রেন কার্নিভালে এ কেক কাটা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় উপস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের কেক খাইয়ে দেন এবং স্মার্ট চিলড্রেন কার্নিভালে স্থাপিত বিভিন্ন স্টলে গিয়ে তাদের সঙ্গে খেলা করেন প্রতিমন্ত্রী।

এ উপলক্ষে প্রতিমন্ত্রী তার বক্তৃতায় বলেন, নগরীতে শিশুদের জন্য আয়োজন থাকে একেবারে কম। ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধারদের আনন্দ দিতে তেমন উদ্যোগ নেই বললেই চলে। সে জন্যই বৈষম্যমুক্ত দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে একটি আনন্দঘন পরিবেশে প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করতেই এই বিশেষ আয়োজন হাতে নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন। ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ তৈরির জন্য রূপকল্প দিয়েছেন। ইন্টারনেট, বিদ্যুৎ সুবিধাসহ মৌলিক চাহিদা পূরণ করে আমাদেরকে একটি মধ্যম আয়ের মর্যাদাশীল বাংলাদেশ উপহার দিয়েছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ২১ বার মৃত্যুর মুখোমুখি হয়েও এ দেশের মানুষের পাশ থেকে কখনো সরে যাননি। জনগণকে উন্নত আধুনিক জীবন উপহার দেওয়ার জন্য তিনি নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন। বঙ্গবন্ধুকন্যা ভবিষ্যৎ প্রজন্মের সামনে সিম্পল লিভিং হাই থিংকিং জীবন দর্শন দিয়েছেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শিশু পরিবার ও পথশিশু মিলে জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে শতাধিক সুবিধাবঞ্চিত শিশু অংশ নেয়। পরে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে আইসিটি সচিব মো. সামসুল আরেফিন, বিসিসি নির্বাহী পরিচালক রণজিৎ কুমারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X