কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ এএম
অনলাইন সংস্করণ

‘ক্ষমতায় বসেই বিভিন্ন জায়গায় নিজেদের লোক বসানো শুরু করেছে বিএনপি’

সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘ক্ষমতায় বসেই দেশের সিটি করপোরেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিধি বহির্ভূতভাবে নিজেদের পছন্দের ব্যক্তিদের বসানোর প্রক্রিয়া শুরু করেছে বিএনপি।’

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অভিযোগ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমরা দেখেছি যে, প্রশাসক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সেখানে নির্দিষ্টভাবে কোনো মেয়াদ উল্লেখ করা হয়নি। প্রজ্ঞাপনটি দেখে মনে হয়েছে যে, আমৃত্যু হয়তো তারা প্রশাসক হিসেবে থাকবেন। অথচ সরকারের যেকোনো চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সময়সীমা উল্লেখ করা বাধ্যতামূলক।’

তিনি বলেন, ‘নতুন সরকার ভয়ের রাজনীতি কায়েম করতে চাইছে। নানা বিধিনিষেধ আরোপ করে মানুষকে ভয় দেখাচ্ছে। রাজনৈতিক সরকার দায়িত্বে আসার সঙ্গে সঙ্গে বিএনপির এমন কর্মকাণ্ড বিধি বহির্ভূত, যা নতুন বাংলাদেশে গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশের জনগণকে প্রত্যেক কাজে নাগরিক সেবার ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে হয়। সেই বিবেচনায় খুব দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার প্রয়োজন এবং এই বিষয়ে সরকারে পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য আমরা এখনো পাইনি। আমরা আশা করি যে, তারা খুব দ্রুত সময়ের মধ্যে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের টাইম লাইনটা দেশের জনগণকে দেবে।’

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X