কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৬ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ঈমানের ভিত্তি মজবুত করতে প্রিয় নবীকে অন্তর থেকে ধারণ করতে হবে : মেয়র তাপস

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবি (সা.) উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে কথা বলেন শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবি (সা.) উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে কথা বলেন শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা

ঈমানের ভিত্তি মজবুত করতে হলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-কে অন্তরের অন্তঃস্থল থেকে ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবি (সা.) উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, আমাদের ৪ কালেমার প্রথম কালেমা হলো কালেমা তাইয়্যেবা। সেটা হলো- লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। সেটির দুটো অংশ। একটি অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহু আরেকটি মুহাম্মাদুর রাসুলুল্লাহ। এই দুটি অংশের সংমিশ্রণ ছাড়া কালেমা হয় না। কালেমা হলো ঈমানের সবচেয়ে বড় অঙ্গ। ঈমানের সবচেয়ে বড় অঙ্গ থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, তাহলে দেখা যায় আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের স্রষ্টা। তার কোনো শরিক নেই। একইসাথে নবীজীর প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। তাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধারণ করতে হবে।

১২ রবিউল আউয়ালকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে শেখ তাপস বলেন, ঈদ-ই-মিলাদুন্নবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নবীজীর জীবনী থেকে, শিক্ষা থেকে, জীবন-সংগ্রাম থেকে, কর্ম থেকে যত শিক্ষা গ্রহণ করতে পারব আমরা প্রকৃত মুসলমান হিসেবে ততই সঠিক পথে চলতে পারব।

এই আয়োজনের ধারাবাহিকতা রক্ষার প্রত্যয় জানিয়ে মেয়র বলেন, গত ২ বছরও আমরা এই আয়োজন করেছি। আল্লাহর অশেষ রহমতে এ বছরও আয়োজন করতে পেরেছি। ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রত্যেক বছরই এই আয়োজন অব্যাহত রাখবে।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবি উপলক্ষে জাতীয়ভাবে ছুটি ঘোষণা করায় মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় অন্যদের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. শহিদ উল্লাহ মিনু, ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শামসুজ্জোহা, করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোকাদ্দেস হোসেন জাহিদ প্রমুখ বক্তব্য রাখেন।

করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুফতি মোতাহার উদ্দিন, ইমাম ওলামা ঐক্য পরিষদের মহাসচিব লিয়াকত হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র ইমাম হাফেজ মাওলানা নাজির মাহমুদ, গ্রিন কর্নার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. মাহবুবুর রহমানসহ জাতীয় ইমাম সমাজ এবং ইমাম ওলামা ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা বয়ান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X