সিলেট ব্যুরো
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৯ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

সরকারের মন্দ কাজ রুখে দেব : জামায়াত আমির

সিলেটে ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
সিলেটে ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা অনুগত বিরোধী দল হবো না। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করব না। সরকারের ভালো কাজের সবকিছু সমর্থন দেব, মন্দ কিছু হলে রুখে দেব।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর আমানুল্লাহ কনভেনশন হলে মহানগর জামায়াতের আয়োজনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশে একটা নির্বাচন হয়েছে, আমরা ফলাফল মেনে নিয়েছি— খুশিতে হোক বা অখুশিতে। অতীতের মতো নির্বাচন মানি না— এ সংস্কৃতিতে আমরা ফিরতে চাইনি।’

তিনি আরও বলেন, ‘অন্ধের মতো বিরোধিতা করে দেশের ক্ষতি করা হয়েছে। আমরা সেরকম বিরোধী দল হতে চাই না। যেটা সঠিক, সেটার সমর্থন দেব।’

সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অপরাধ ও চাঁদাবাজি দূর করতে পারলে পাঁচ বছর পর দেশ বদলে যাবে। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে না পারলে সবাইকে তার মাশুল দিতে হবে।’

রমজানের তাৎপর্য তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। কোরআন মানবতার বিধান— শুধু মুসলমানের জন্য নয়, সমগ্র সৃষ্টির জন্য।’

দেশের বিপুল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।’

সিলেট মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী প্রতিনিধি ও সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কালবেলা/এলএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১০

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১১

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১২

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৩

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৪

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৫

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৭

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১৮

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১৯

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X