কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘দুষ্টুমি করবা না’, নাসীরুদ্দীনকে মির্জা আব্বাস

মির্জা আব্বাস ও  নাসীরুদ্দীন পাটওয়ারী | ছবি : সংগৃহীত
মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী | ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। অনুষ্ঠানে বিএনপি নেতা মির্জা আব্বাস তাকে ‘দুষ্টুমি’ না করার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান পাটওয়ারী।

পোস্টে তিনি লেখেন, জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, পরিবেশনকারী কর্মী ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেছেন।

পাটওয়ারী উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর আমিরের কাছে দোয়া চাইলে এর জবাবে তিনি বলেন, ‘তোমার জন্য দোয়া ও দাওয়াহ—দুইটাই রইল।’

নাসীরুদ্দীন আরও লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথোপকথনে তিনি ‘ফ্যামিলি কার্ড’ প্রসঙ্গ তোলেন। জবাবে প্রধানমন্ত্রী জানান, এ উদ্যোগ শুরু হয়েছে এবং শিগগিরই তা সারা দেশে চালু হবে।

এ ছাড়া বিএনপি নেতা ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনসহ অন্য নেতাদের সঙ্গেও বিভিন্ন বিষয়ে কথা হয়েছে বলে জানান তিনি। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় মির্জা আব্বাস আবারও তাকে বলেন, ‘দুষ্টুমি করবা না।’ জবাবে তিনি বলেন, ‘ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে'

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১০

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১১

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১২

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৩

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৪

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৫

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৬

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৭

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

১৮

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১৯

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

২০
X