কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৪:৩২ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘৩২’ নিয়ে মতপ্রকাশে বাধা কেন, প্রশ্ন নিলোফার মনির

বিএনপির স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক নিলোফার চৌধুরী মনি। ছবি : সংগৃহীত
বিএনপির স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক নিলোফার চৌধুরী মনি। ছবি : সংগৃহীত

ধানমন্ডির ‘৩২’-এর পক্ষে কেউ কথা বললে আপত্তি কোথায়? প্রশ্ন তুলেছেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক নিলোফার চৌধুরী মনি।

সম্প্রতি একটি গণমাধ্যম আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ প্রশ্ন তোলেন।

নিলোফার চৌধুরী মনি বলেন, একজন সাংবাদিক বা রাজনৈতিক নেতা তার মতামত প্রকাশ করতেই পারেন। দীর্ঘ সময় অনেকে কথা বলতে পারেননি বলেই দেশে পরিবর্তন এসেছে। এখন কেউ যদি ধানমন্ডির ‘৩২’-এর পক্ষে কথা বলেন, তাতে আপত্তির কারণ কী?

তিনি বলেন, ৩২ নম্বরের বাড়ি ভাঙা হয়েছে— এ কথা বলার অধিকার সবারই আছে। এই বাড়ির পক্ষে একটা লোক থাকলে ক্ষতি কী? এর পক্ষে কথা বলতে না দেওয়ার ফলে এর উচ্চতা অনেক বেড়ে গেছে। কারও মতপ্রকাশে বাধা দিলে বিষয়টি আরও বড় আকার ধারণ করে।

তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে বিষয়টির মোকাবিলা করা হলে জনগণই তার বিচার করত। যেমন জাতীয় পার্টির ক্ষেত্রে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে, নির্বাচনে তারা একটি আসনেও জয় লাভ করেনি। তেমনি আওয়ামী লীগকেও জনগণই মূল্যায়ন করত।

নিলোফার চৌধুরী মনি বলেন, এই বাড়িটি শুধু কয়েক কোটি টাকার স্থাপনা নয়; এর ঐতিহাসিক মূল্যও অনেক। ভবনের ভেতরে থাকা বিভিন্ন স্মারকের মূল্যও কম নয়। যারা ভেঙেছে, তারা বলছে ‘একটি ইটও রাখা হবে না’— এ ধরনের বক্তব্য কীভাবে দেওয়া হলো?

এছাড়া তিনি জানতে চান, বুলডোজার কোথা থেকে এলো এবং সরকারি সংশ্লিষ্টতা ছাড়া এমন কাজ কীভাবে সম্ভব হলো।

একটি ভবন ভাঙার ক্ষেত্রে যে গুরুত্ব দেওয়া হয়েছে, অস্ত্র উদ্ধারে ততটা গুরুত্ব দেওয়া হয়েছে কি না— সেটিও তুলনা করে দেখার আহ্বান জানান তিনি।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X